আউলিয়ায়ে নকশবন্দ তখন নিযামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইবনে সাক্কার সঙ্গ লাভ করি৷ আমরা প্রায়ই ওলিদের সঙ্গে সাক্ষাৎ করতাম৷ আমরা লোকমুখে শুনলাম বাগদাদে ইউসুফ হামাদানী নামক একব্যক্তি অবস্থান করছেন যাকে গউস বলা হয়৷ তিনি নাকি যেখানে ইচ্ছে সেখানে আত্মপ্রকাশ করতে পারেন ও নিরুদ্দেশ হতেও সক্ষম৷ সুতরাং আমি, ইবনে সাক্কা ও (তখনও যুবক) আবদুল কাদির জিলানী তাঁর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওয়ানা হলাম। পথিমধ্যে ইবনে সাক্কা বললেন, “আমি ইউসুফ হামাদানীকে এমক একটি প্রশ্ন করবো যার উত্তর তিনি দিতে পারবেন না৷” আমি বললাম, “আমিও তাঁকে একটি প্রশ্ন করবো এবং দেখবো দিনি কী উত্তর দেনা” কিন্তু আবদুল কাদির জিলানী বললেন, “হে আল্লাহ! হযরত হামাদানীর মতো একজন ওলিকে প্রশ্ন করা থেকে আমাকে বিরত রাখুন! আমি বরং তাঁর কাছে উপস্থিত হয়ে বরকত ও এঁশী জ্ঞান লাভের জন্য দুআ করতে বলবো” আমরা হযরতের হুজরায় প্রবেশ করার পর তিনি পর্দার আড়ালে আত্মগোপন করলেন। ঘন্টা খানেক পরে আমাদের সম্মুখে আসলেন৷ তিনি প্রথমে ইবনে সাক্কার দিকে রাগান্বিত হয়ে তাকিয়ে বললেন, “হে ইবনে সাক্কা! তোমার কী স্পর্ধা যে, আমাকে আটকানোর ৫১ জন্য প্রশ্ন করতে চাও?” উল্লেখ্য তিনি ইবনে সাক্কার নামই জানতেন না৷ এরপর তিনি প্রশ্ন ও এর উত্তর দিলেন ইবনে সাক্কা তখনও একটি কথাই বলেন নি। এরপর তিনি ইবনে সাক্কাকে বললেন, “আমি দেখতে পাচ্ছি, কুফরের অগ্নি তোমার অন্তরে প্রজ্জলিত আছে!” তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, “হে আবদুল্লাহ! তুমিও কী আমাকে প্রশ্ন করবে ও উত্তরের অপেক্ষায় থাকবে?” এরপর তিনি আমাকে প্রশ্ন ও এর উত্তর বলে দিলেন তিনি বললেন, “আমার প্রতি তোমার বেআদবির কারণে লোকজন তোমাকে হারিয়ে অনুতপ্ত হবো” অবশেষে তিনি আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দিকে তাকালেন৷ বললেন, “হে আব্দুল কাদির! আমার প্রতি সঠিক মর্যাদাবোধের মাধ্যমে তুমি আল্লাহ ও তীর রাসূলকে সন্তুষ্ট করেছো আমি দেখতে পাচ্ছি তুমি বাগদাদের উচ্চাসনে অধিষ্ঠিত হবে৷ তুমি মানুষের পথপ্রদর্শক হবে৷ আমি দেখতে পাচ্ছি তোমার যুগের প্রত্যেক ওলি তোমার প্রতি নতজানু অবস্থায় আনুগত্য প্রকাশ করবো”
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।