আউলিয়ায়ে নকশবন্দ বলাই বাহুল্য, হযরত হামাদানীর এরূপ বক্তব্য শেষে গউসুল আজম হযরত আবদুল কাদির জিলানী রাহমাতুল্লাহি বয়ান পেশ করতে খুব উৎসিহত হন এবং ইলমে তাসাওউফের ওয়াজ-নসিহত দ্বারা সুলুকের রাস্তার নূরকে যুগ যুগ ধরে আগত সালিকদের জন্য বিচ্ছুরিত করে যান। ২. একদা এক মহিলা কাঁদতে কাঁদতে তাঁর দরবারে এসে হাজির হলেন৷ কাকুতি-মিনতি করে বললেন, “হুজুর! ফ্রনকরা আমার ছেলেকে ধরে নিয়ে গেছে৷ আপনি দুআ করুন যাতে সে আমার শূন্য বুকে ফিরে আসে” তিনি বললেন, “ধের্য ধরুন। বাড়িতে ফিরে যান। শিঘ্ই সে ফিরে আসবে” মহিলা বাড়িতে ফিরে গেলেন৷ দেখলেন সত্যিই তাঁর ছেলে ফিরে এসেছে৷ মহিলা জানতে চাইলেন, কী হয়েছিল, কেথায় ছিলে, কিভাবে আসলে? সে বললো, “আমি কন্সটান্টিনিপোলে বন্দী হই প্রহরীরা আমাকে ঘিরে রেখেছিল৷ হঠাৎ আমি এক ব্যক্তিকে সেখানে দেখলাম যাকে ইতোমধ্যে কোনোদিন দেখি না৷ চোখের পলকে তিনি আমাকে এখানে - বাড়িতে নিয়ে আসলেন৷” এ আশ্চর্য কারামত সম্পর্কে অবগত হয়ে মহিলা হযরত হামাদানী রাহিমাহুল্লাহর দরবারে ফিরে আসলেন ও সব কথা বললেন৷ তিনি মন্তব্য করলেন, “আল্লাহর ক্ষমতার ব্যাপারে আপনি কেনো এতো আশ্চর্য হচ্ছেন?” ৩. একদিন তিনি একদল সুফির সম্মুখে মা'রিফাতের জ্ঞানের ওপর হৃদয়োন্মুচনী বক্তৃতা দিচ্ছিলেন শ্রোতাদের মধ্যে দুজন আধ্যাত্সিকতার নূর দ্বারা অনালোকিত আলিম উপস্থিত ছিলেন৷ হযরতের কথাগুলোর মর্ম না বুঝে তারা প্রতিবাদ জানালেন: “আপনি চুপ থাকুন! আপনি বিদআত সৃষ্টি করছেন৷” তিনি তাদের উদ্দেশ্যে বললেন: “যেসব ব্যাপার তোমাদের বোধগম্য নয় ওসব নিয়ে মন্তব্য করো না৷ এখানে উপস্থিত থাকার চেয়ে তোমাদের মৃত্যু হওয়াই উত্তম।” কথা শেষ হতে না হতেই এ দুজন মৃত্যুর কোলো ঢলে পড়লো৷ ৪. হযরত ইবনে হাজর হাইসামী রাহিমাহুল্লাহ তার রচিত “ফাতওয়ায়ে হাদিসিয়্যা” কিতাবে উল্লেখ করেন, “আবু সাঈদ আবদুল্লাহ ইবনে আবি আসরান- যিনি ছিলেন শাফিঈ মাজহাবের একজন ইমাম, তিনি বলেন, “আমি যখন ইলমে দ্বীনের সন্ধানে অগ্রসর হলাম ২০৩
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।