আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ খাজা আবু ইয়াকুব ইউসুফ হামাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ওফাৎ ৫৩৫ হিজরি, সমাধি- বাইরাম আলী, মার্ভ, তুর্কেমেনিস্তান। তিনি ছিলেন উচ্চ পর্যায়ের আঃরিফ বিল্লাহ সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে তিনি ছিলেন স্তস্ততুল্য। তিনি ছিলেন একাধারে ইমাম, বড়ো মাপের আর্শলম এবং ওলিআল্লাহা তরিকতের ক্ষেত্রে তিনি ছিলেন যুগের শায়খ৷ তাঁর মুরিদরা দ্রুত উচ্চতর মাক্কামে পৌঁছুয়ে যেতেন৷ এটা ছিলো হযরতের এক ধরনের কারামত৷ বর্তমান তুর্কেমেনিস্তানের মার্ভ শহরে প্রতিষ্ঠিত তীর খানক্কায় দূর-দূরান্ত থেকে লোকজন এসে ভীড় জমাতো। জন্ম ও শিক্ষা হামাদান শহরের বুজানজিদ নামক স্থানে 8৪০ হিজরি সনে হযরত ইউসুফ হামাদানী রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেন৷ নিজ এলাকায় তিনি প্রাথমিক দ্বীনি শিক্ষা গ্রহণ করেন৷ এরপর ১৮ বছর বয়সে উচ্চশিক্ষা লাভের আশায় তখনকার মুসলিম বিশ্বের রাজধানী বাগদাদে চলে যান। তখনকার যুগের শাফিঈ মাজহাবের একজন শ্রেষ্ঠ উত্তাদ ছিলেন হযরত শায়খ ইব্রাহিম ইবনে আলী ইবনে ইউসুফ ফাইরুজাবাদী রাহমাতুল্লাহি আলাইহি হযরত হামাদানী তাঁর নিকট হাদিস ও ফিকাহ শাস্ত্রের ওপর অধ্যয়ন করেন৷ এছাড়া বাগদাদের বিখ্যাত আলিম আবু ইসহাক শিরাজীর সঙ্গ লাভে ধন্য হন৷ একজন মেধাবী ছাত্র ও পরবর্তীতে [হানাফি] ফকীহ হিসেবে হযরত ইউসুফ হামাদানী রাহিমাহুল্লাহর সুনাম অচিরেই সর্বত্র ছড়িয়ে পড়ে৷ ফিকাহ শাস্ত্রের ক্ষেত্রে তিনি নিজেই সূত্র হিসেবে অধিষ্ঠিত হোন৷ অধিকাংশ শীস্ত্রবিদ তাঁর বক্তব্য ও মতামত গ্রহণ করে নিতেন বাগদাদে তিনি “ইসলামী জ্ঞানের ভাণ্ডার, হিসেবে পরিচিত হয়েছিলেন তাঁর সুনাম ইসফাহান, বুখারা, সমরকন্দ, খাওয়ারিজম ও মধ্য-এশিয়ায় দ্রুত বিস্তার লাভ করে৷
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।