আউলিয়ায়ে নকশবন্দ ৩. শায়খ আলী বিন উসমান হাজভেরী কুদ্দিসা সিররুহু ছিলেন হযরত গুরজানী রাহিমাহুল্লাহর একজন প্রধান খলিফা। তিনিও হযরত ফারমাদী রাহিমাহুল্লাহর প্রশংসা করেছেন৷ তিনি তাঁর “কাশফুল মাহযুব" গ্রন্থে লিখেন: “[গুরজানী রাহিমাহুল্লাহর] তাঁর সকল খলিফা সমাজের একেকজন মণি-মুক্তা স্বরূপ আল্লাহ তা,আলা তাঁর একজন উচ্চ পর্যায়ের খলিফা দান করেছেন যার প্রধান্য সকল সুফিদের মধ্যে বিরাজমান থাকবে- সকল সুফি তাঁকে সম্মান দেবেন৷ তিনি হচ্ছেন হযরত আবু আলী ফজল বিন মুহাম্মদ ফারমাদী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি কখনও তীঁর মুর্শিদের হককে আদায় করতে কুগ্ঠাবোধ করেন নি বা অলস ছিলেন না৷ তিনি যাবতীয় দুনিয়াবী বস্তু থেকে দূরে সরে গেছেন।৷ আর এ দুনিয়াবিমুখতার বরকতে আল্লাহ তা,আলা তাঁকে উচ্চ পর্যায়ের শায়খের [গুরজানী রাহিমাহুল্লাহর] আধ্যাত্মিক মুখপাত্র [জবান-ই-হাল] বানিয়েছেন। নশ্বর এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ যুগের এক শ্রেষ্ঠ ওলি হযরত শায়খ আবু আলী ফারমাদী রাহমাতুল্লাহি আলাইহি ৪৭৭ হিজরি সনে [মতান্তরে ৫১১ হি.] মায়াবী এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তাঁকে ফারমাদের নিকটে ই সমাহিত করা হয়েছে৷ তাঁর সমাধি বর্তমান মাশাদ শহর থেকে ২০ কিলোমিটর দূরে অবস্থিত। ধন্য হয়েছে যাঁর পদধূলিতে ইরান-তুরানের তিস ও ফারমাদ আধিভিত করে। প্রভি তাঁকে উদ্চতর সার।মে এই তে। ফরিয়াদ) নক শবন্দিয়া তরিকা মুতাবিক হযরত ফারমাদী রাহিমাহুল্লাহর পরবর্তী শায়খ হচ্ছেন হযরত শায়খ খাজা আবু ইয়াকুব ইউসুফ হামাদানী রাহমাতুল্লাহি আলাইহি৷ আমরা এখন তাঁর জীবন ও সাধনার ওপর আলোচনায় নিমগ্ন হবো। আল্লাহর নিকট তাওফিক কামনা করছি।
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।