Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ কয়েক বালতি পানি দ্বারা গোসলের পাত্রটি ভরে দিলেন৷ গোসল সেরে ইমাম সাহেব বাইরে এসেই প্রথমে দু রাকাআত নামায আদায় করলেন। এরপর আবু আলীকে জিজ্ঞেস করলেন, “গোসলের পাত্রটি কে পানি দ্বারা ভর্তি করলো?” তিনি কোনো উত্তর দিলেন না৷ ভাবলেন, হযরতের অনুমতি ছাড়া পাত্র ভর্তি করায় হয়তো তিনি রাগ করবেন ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন৷ তিনি নীরব রইলেন৷ এরপর তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলে তিনি বললেন, “আপনার এই অধম খাদিমা” ইমাম সাহেব মুচকি হাসি দিয়ে বললেন, “হে আবু আলী! আবুল ক্লাসিম যা পেতে সত্ুর বছর সময় লেগেছে, তুমি তা পেয়ে গেলে মাত্র কয় বালতি পানি দ্বারা!” এরপর তিনি আরো কিছুদিন হযরতের খিদমতে থাকার পর খিলাফত লাভে ধন্য হলেন৷ বিভিন্ন ঘটনাবলী ১. একদিন তিনি এক অদ্ভুত আধ্যাত্মিক হাল দ্বারা সম্পূর্ণরূপে আড়ষ্ট হয়ে পড়লেন৷ তিনি তা্বীয় শায়খ কুশাইরী রাহিমাহুল্লাহর নিকট খুলে বললেন৷ ইমাম সাহেব বললেন: “আবু আলী! আমার ভ্রমণ এই মাক্কাম পর্যন্ত মাত্র! এর পরে কী আছে তা আমি জানি না” একথা শুনে তিনি ভাবলেন, “আমি কী এখন অপর কোনো গীরের সুহবত লাভ করবো?” কিছুদিন পরই তিনি হযরত আবুল ক্কাসিম গুরজানি রাহমাতুল্লাহি আলাইহির সুহবতে চলে গেলেন৷ আর তিনি তাঁকে আল্লাহর হুকুমে আধ্যাত্মিক জগতের এক মহারত্বে পরিণত করে দেন ২. শায়খ শরফুদ্দীন ইয়াহইয়া মানেরী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর ২৩ নং পত্রে লিখেন, একদা শায়খ আৰু আলী ফারমাদী রাহিমাহুল্লাহ তাঁর গুরু শায়খ গুরজানী রাহিমাহুল্লাহ একটি স্বপেনর ব্যাখ্যা জানতে চাইলেন, “ইয়া শায়খী! খোয়াবের মধ্যে আপনি এরূপ সেরূপ কথা আমাকে বললেন, কেন?” তিনি জবাব দিলেন, “তোমার অন্তরে যদি “কেনো” এর জায়গা না থকতো, তাহলে এটা তোমার জিনা পর্যন্ত পৌঁছার রাস্তা খুজে পেতো না!” [অর্থাৎ তুমি যদি আধ্যাত্মিক জ্ঞানে উচ্চতর মাককামে আরোহণ করতে তাহলে যে কোনো বিষয় বুঝতে পারতে- কেনো এই সেই হয় সে ব্যাপারে তোমার হৃদয়ে কোনো প্রশ্নই জাগ্রত হতো না] ১৯৯

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।