Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ একদিন মাদরাসার ভেতর আমি আমার কক্ষে বসে আছি শায়খ তখনও মাদরাসায় ছিলেন৷ হঠাৎ আমার অন্তর ব্যাকুল হয়ে ওঠলো তাঁকে এক নজর দেখার কিন্তু শায়খ বাইরে আসার সময় তখন ছিলো না৷ আমি ধৈর্যধারণের চেষ্টা করলাম কিন্তু পারলাম না৷ সুতরাং বাইরে চলে গিয়ে চত্তর পর্যন্ত গেলাম। লক্ষ করলাম, সেখানে একদল শাগরিদসহ শায়খ বসে আছেন এরপর তিনি সামা” [মারিফতি কবিতা] শ্রবণের জন্য অন্যত্র যাত্রা করলেন আমি চুপি চুপি তাঁর সঙ্গে গেলাম শায়খ যাতে আমাকে দেখতে না পারেন সে ব্যাপারে সতর্ক ছিলাম। ৫১ সামা” চলাকালে তিনি আধ্যাত্মিক সিদ্ধিলাভের চরম পর্যায়ে নিজের জামাটি ছিড়ে টুকরো টুকরো করে দিলেন। উপস্থিত সকলের মধ্যে টুকরো গুলো বন্টন করলেন৷ এরপর জামার হাতা বের করে ডাক দিলেন, “হে আবু আলী তুসী! তুমি কোথায়?” যেহেতু শায়খ আমাকে চিনেন না সুতরাং এখানে উপস্থিত আছি সে ব্যাপারে তাঁর ধারণা থাকার কোনো প্রশ্নই ওঠে না- তাই ভাবলাম, একই নামে নিশ্চয় অন্য কেউ এখানে উপস্থিত আছেন সুতরাং আমি নীরব রইলাম৷ শায়খ আবার ডাক দিলেন, “কৈ আবু আলী, জবাব দিচ্ছো না কেনো?” আমি তখনও নীরব তৃতীয়বার ডাক দেওয়ার পর আমার নিকটস্থ লোকজন বলেলো, “শায়খ তোমাকে ডাকছেন, জবাব দিচ্ছে না কেনো, আমি ধীরে ধীরে হযরতের নিকট গেলাম তিনি আমাকে জামার হাতা দিলেন এবং বললেন, “এটা সংরক্ষণ করে রেখো” এরপর থেকে আমি তাঁর সুহবতে থেকে অফুরন্ত নূর ও আধ্যাত্িক স্তর লাভ করেছি হযরত শায়খ আবু সাঈদ আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি চল্লিশজন উচ্চ পর্যায়ের ওলির মুর্শিদ ছিলেন৷ এদের মধ্যে অন্যতম দুজন হলেন শায়খুল ইসলাম হযরত আহমদ জাম ও শায়খ আবু আলী ফারমাদী রাহমাতুল্লাহি আলাইহিমা। নকশবন্দী তরিকার একজন শায়খ বলেছেন, হযরত ফারমাদী রাহিমাহুল্লাহকে আভ্যন্তরীণ মা'রিফাত দান করা হয়েছিল, কিন্তু সে জ্ঞান উন্মোচন করার অনুমতি তাঁকে দেওয়া হয় নি। অপর দিকে শায়খ ১৯৭

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।