আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ আবু আলী ফারমাদী তুসী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ৪৭৭ হিজরি, সমাধি- তুস, খুরাশান, ইরান৷ হযরত শায়খ আবু আলী ফজল ইবনে মুহাম্মদ মুর্শিদ ফারমাদী তুসী রাহমাতুল্লাহি আলাইহি চতুর্থ হিজরি শতকের একজন সুফি শাইখুল মাশাইখ ছিলেন৷ ওয়াইসি সুত্রে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন হযরত শায়খ আবুল হাসান খারক্ানী রাহিমাহুল্লাহ থেকে৷ তাঁর প্রসিদ্ধ শাগরিদ ও আধ্যাত্িক খলিফা ছিলেন হযরত ইমাম আবু হামিদ গাযালী রাহমাতুল্লাহি আলাইহি। তাঁর সময়ে সেলজুক প্রিন্স তুগরিল, আরক্পলান ও মালিক শাহ জীবিত ছিলেন৷ সেলজুক সভাসদ নিযামুল মুলক তাঁকে খুব সম্মান করতেন। তিনি প্রায়ই বিভিন্ন বিষয়ে হযরতের পরামর্শ নিতেন ও আধ্যাত্মিক ব্যাপারে উপদেশ গ্রহণ করতেন বিখ্যাত সুফি শায়খ আবুল হাসান গুরজানী রাহিমাহুল্লাহ [মূ. ৪৫০ হি.] ছিলেন তীর শ্বশুর হযরত তীর নিকট থেকেও তরিকতের খিলাফত লাভ করেন৷ শায়খ গুরজানির সিলসিলা হলো যথাক্রমে শায়খ উসমান মাগরিবী [তিনি আবু আবদুর রহমান সুলামী রাহিমাহুল্লাহর সমসাময়িক ছিলেন৷ মু. ৪১২ হি.], শায়খ আবু আলী কাতিব [মূ. ৩৫৩ হি.], শায়খ আবু আলী রুজবারী [মূ. ৩২০-৩২৩ হি.], শায়খ ইমাম জুনাইদ বাগদাদী [মৃ. ২৯৭ হি] রাহমাতুল্লাহি আলাইহিম। হযরত ফারমাদী রাহিমাহুল্লাহর জন্ম হয় ৪০২ হিজরি সনে তাঁর আসল নাম ছিলো ফজল ইবনে মুহাম্মদ তিনি বলেছেন, বাল্যকালে আমি নিশাপুরে লেখাপড়া করেছি। একদা শুনতে পেলাম শায়খ আবু সাঈদ আবুল খায়ির [মূ ৪৪০ হি.] রাহিমাহুল্লাহ মাহনা শহর থেকে এসেছেন এবং একটি সভায় বয়ান করছেন৷ আমি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম হযরতের মুবারক চেহারার দিকে তাকিয়েই আমি তাঁর মুহাববতের ছোঁয়া পেলাম সঙ্গে সঙ্গে সকল সুফিদের প্রতি অকৃত্রিম ভালোবাসায় আমার অন্তরাত্মা পরিপূর্ণ হয়ে গেলো৷ 24170501099019 011510917, ৬. 12, 98101510611, 10) 12. ১৯৬
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।