Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ করে না৷ সে চেষ্টা করে কীভাবে কোনো মানুষকে [সেবার মাধ্যমে] আনন্দ দান করতে পারো” ১৭. তাঁকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ পর্যন্ত পৌঁছার অর্থ কী? তিনি জবাব দিলেন: “যে বলে আল্লাহ পর্যন্ত গৌছুয়ে গেছে [আল্লাহতে, হাক্কিককাতে ও মার্শরফাতে] সে বাস্তবে সেথায় যায় না আর যে কেউ বলে, স্বয়ং আল্লাহ আমাকে তাঁর নিকট গৌঁছুয়েছেন, সে নৈকট্য লাভ করেছে [সে হক্কিকাতে পৌঁছুয়েছে]” ১৮. তাঁকে জিজ্ঞেস করা হলো: “আপনি কোথায় আল্লাহর দীদার লাভ করলেন?” তিনি জবাব দিলেন: “যেখানেই আমি আমার নিজকে দেখতে পাই নি” ১৯. তিনি বলেন: “সমগ্র মহাবিশ্বে যাকিছুই আছে তা তোমার অন্তরেও আছে৷ তোমাকে শুধুমাত্র এগুলো দেখার যোগ্যতা লাভ করতে হবো” ২০. “যে কেউ প্রেমে পড়েছে, সে আল্লাহকে পেয়েছে আর যে কেউ আল্লাহকে পেয়েছে, সে নিজেকে হারিয়েছো” ২১. তিনি বলতেন: “সমগ্র জগতের মধ্যে শুধু এক ব্যক্তি আমাকে বুঝতে পেরেছেন- তিনি হচ্ছেন হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি” ২২. একদা একব্যক্তি তাঁর নিকট অনুমতি চাইলো: “মানুষকে আল্লাহর দিকে আহান করতে আমাকে অনুমতি দিন - হযরতা” তিনি মন্তব্য করলেন: “সতর্ক থেকে তুমি যেনো মানুষকে তোমার দিকে আসতে আহবান না করো!” সে আবার জিজ্ঞেস করলো, “আমার দিকে ডাক দেওয়া বলতে আপনি কী বুঝাচ্ছেন, তিনি বললেন; “অপর কেউ যদি আল্লাহর দিকে ডাক দেয় যা তোমাকে অসন্তুষ্ট করে, তাহলে এটাই হচ্ছে একটি সংকেত যে তুমি তোমার দিকে ডাকবো” ২৩. হযরত আবুল হাসান খারক্কানী রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী খুব কর্কবভাষী ছিলেন৷ একদিন কেউ একজন হযরতের বাড়িতে এসে ডাক দিলো, আবুল হাসান বাড়িতে আছেন? ঘরের ভেতর থেকে হযরতের স্ত্রী কর্কষ ভাষায় বললেন, “এই মিথ্যাবাদী ও মুনাফিকের সাথে তোমার কী দরকার আছে?” এরপর মহিলা আরোও জগন্য নেতিবাচক মন্তব্য করলেন নিজের স্বামীর ব্যাপারে। যাক, এ ব্যক্তি দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেলেন এবং এক জঙ্গলে যেয়ে হযরত খারক্কানী রাহিমাহুল্লাহ সাক্ষাৎ পেলেন৷ তিনি দেখলেন ১৯৩

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।