Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ নেই চাঁদের আলোর তাসাওউফের নির্ধাস হচ্ছে পূর্ণাঙ্গ অস্তিত্বহীনতা- কারণ বাস্তবে অস্তিত্বের প্রয়োজন নেই৷ একমাত্র আল্লাহ তা”আলাই হচ্ছেন চিরন্তন অস্তিত্বশীল৷” কেউ তাঁকে জিজ্ঞেস করলো: “ইয়া শায়খ! আল্লাহ বলেছেন, যারা তাঁর ভয়ে কীদে তাদেরকে তিনি ভালোবাসেন৷ কিন্তু আমার চোখে তো অশ্রু আসে না৷ কী করবো বলুন?” তিনি বললেন, “আল্লাহর নিকট চোখের পানি ঝরাতে কাকুতি-মিনতি করতে থাকো। হয়তো কোনো উপায়ে তীর প্রতি ভয় কিংবা ইশক হেতু তোমার চোখে পানি আসবে৷ যদিও তা কোনো দুনিয়াবী বিপদ দ্বারাও হতে পারে৷ কুরআনের আয়াত পাঠ করতে করতে আল্লাহকে আবদার জানাতে থাকো” ৮. হযরত আবুল হাসান রাহিমাহুল্লাহ খানার দরজায় লিখা ছিলো: “যে কেউ এই গৃহে প্রবেশ করবে, তাকে খাবার ও পানীয় দেবে এবং তার ধর্ম সম্পর্কে তাকে প্রশ্ন করবে না৷ কারণ সে আল্লাহর দয়ায় জীবন লাভ করেছে, সুতরাং আমার দস্তারখানে খাবার পাওয়ার যোগ্য” ৯. তিনি বলতেন: “আমি অনুভব করি শুনছি, দেখছি কিন্তু আমি অস্তিত্বশীল নই” ১০. হযরত বলেন: “একদিনে আছে ২৪ ঘণ্টা৷ এর একটি মাত্র ঘণ্টায় আমি হাজার বার মৃত্যুবরণ করি এবং বাকি ২৩ ঘণ্টার ব্যাপারে আমার নিকট কোনো ব্যাখ্যা নেহা” ১৩. তিনি বলেন: “মানুষ আমার সম্পর্কে বিভিন্নভাবে ব্যাখ্যা দেয়৷ তারা আসলে আমার পরিচিতি কখনও তুলে ধরতে পারবে না৷ কারণ আমি হচ্ছি তারা যা-ই বলুক না কোনো তার বিপরীতা” ১৪. নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন: “আমি কোনো সুফি নই- না আমি কোনো বিজ্ঞানী বা পরহেজগার ব্যক্তি৷ হে প্রভু! আপনিই এক ও একমাত্র একক আমি তোমার এককত্বের একজন৷” ১৫. তিনি বলেন: “কী হতো যদি বেহেশত কিংবা দোযখ না থকতো? আমরা তখন অবশ্যই সত্যিকার আনুগত্যশীলদের দেখতে পারতাম” ১৬. তিনি বলেন: “একজন আলিম খুব ভোরে জেগে ওঠে কীভাবে তাঁর জ্ঞানকে বাড়াতে পারেন সে প্রচেষ্টায় লেগে যান৷ একজন সুফি-দরবেশ খুব ভোরে জেগে ওঠে চেষ্টা করেন কীভাবে তাঁর ঈমানকে শক্ত করতে পারেন৷ কিন্তু আবুল হাসান এর কোনোটিরই চেষ্টা 7 ১৯২

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।