Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত ফরিদুদ্দীন আত্তার রাহিমাহুল্লাহ ছাড়াও যুগের শ্রেষ্ঠ কবি-সাহিত্যিকগণ তাঁর সম্পর্কিত অনেক কাহিনী ও কবিতা রচনা করে গেছেন৷ এদের মধ্যে কয়েকজন হলেন, হযরত আবুল ক্লাসিম কুশাইরী (রিসালাতুল কুশাইরী), হযরত দাতা গরঞ্জেবখশ আলী হাজভেরী (কাশফুল মাহ্যুব), খাজা আবদুল্লাহ আনসারী (তাবাক্কাতাস সুফিয়্যা), হযরত হামাদনী (তামহিদাত), নাযমুদ্দিন কুবরা (ফাওয়াহিল জামাল ওয়া ফাওয়াতিল জালাল) মাওলানা জালালুদ্দিন রুমী (মসনবী মা*আনবী,, নুরুদ্দিন আবদুর রহমান জামী (নাফাহাত) রাহমাতুল্লাহি আলাইহিম প্রমুখ প্রসিদ্ধ কবি-সাহিত্যিকবৃন্দ৷ তাঁর শুভাকাজ্কী ও মুরিদান মিলে “নুরুল উলুম” [জ্ঞানের আলো] নামক তাঁর জীবন ও সাধনার ওপর একখানা গ্রন্থ রচনা করেছিলেন। বর্তমানে এর এক কপি পাণ্ডুলিপি ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছো হযরত খারক্কানী রাহিমাহুল্লাহ ছিলেন বেশ কয়েকজন যুগশ্রেষ্ঠ ওলির মুর্শিদ হযরত আবু আলী ফারমাদী, আবু সাঈদ আবুল খায়ের, খাজা আবদুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহিম প্রমুখের নাম এ প্রসঙ্গে সর্বাধিক উল্লেখযোগ্য। বিভিন্ন ঘটনা ও বাণী ১. তাঁকে জিজ্ঞেস করা হলো: “সিদ্বক [সত্যবাদিতা] অর্থ কী?” তিনি জবাব দিলেন: “সিদ্বক হচ্ছে নিজের চেতনাকে ব্যক্ত করা” ২. হযরত বায়িজিদ বিস্তামী রাহিমাহুল্লাহ সম্পর্কে তিনি বলেন: “যখন বায়িজিদ রাহিমাহুল্লাহ বলেন, “আমি চাই, না চাওয়া” এর অর্থ হলো, এটাই সত্যিকার চাওয়া যাকে ইরাদা (ইচ্ছা) বলে। ৩. হযরত খারক্ানী রাহিমাহুল্লাহকে কেউ একজন জিজ্ঞেস করলো: “হযরত! ফানা (বিলুপ্তি) ও বাকা স্থায়িত্ব) সম্পর্কে বয়ান করার যোগ্য ব্যক্তি কে?” তিনি জবাব দিলেন: “এ জ্ঞান হচ্ছে এ ব্যক্তির জন্য যাকে একটি সরু রেশমি সুতা দ্বারা আকাশ থেকে জমিনে লটকিয়ে রাখা হয়েছে৷ এরপর এক বিরাট শক্তিশালী ঘূর্ণিঝড় আসলো এবং সকল বৃক্ষলতা, বাড়িঘর ইত্যাদি সবকিছু উড়িয়ে নিলো৷ পাহাড়-পর্বত মহাসমুদ্রে যেয়ে আছাড় খেয়ে পড়ে গেলো। আর এই ঘূর্ণিজড়ও যদি এ লটকেথাকা ১৯০

— পৃষ্ঠা ১৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।