Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

উলিয়ায়ে নকশবন্দ অ এখান থেকে হযরত শায়খ আহমদ সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানি রাহিমাহুল্লাহ পর্যন্ত সিলসিলা মুতাবিক ওলিদের জীবনী লিপিবদ্ধ করার পর আধুনিক যুগ পর্যন্ত আরো কয়েকজন ওলির জীবনালোচা করেছি৷ সুতরাং গ্রন্থে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবি আবু বকর সিদ্দীক ও সালমান ফারসি রাদিআল্লাহু আনমনা ছাড়াও নকশবন্দি তরিকার আরো 8৫ জন শাইখুল মাশাইখের জীবন ও সাধনার ওপর আলোচনা হয়েছে৷ আমি আশারাখি পাঠকরা এ গ্রন্থটি পাঠ করে উপকৃত হবেন৷ গ্রন্থ প্রণয়নে আমাকে যীরা উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন তাঁদের মধ্যে খানকায়ে আমীনিয়া-আসগরিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক এবং আমার শায়খ কুতবে জামান হযরত মাওলানা শায়খ মাওলানা আমীনুদ্দিন শায়খে কাতিয়া রাহিমাহুল্লাহর জলিলুল ক্লদর খলিফা হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী সাহেব দামাত বারাকাতুহুম অন্যতম৷ আমি তীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷ আল্লাহ তা”আলা হযরতকে হায়াতে তায়্িবাহ দান করুন৷ আরো যাঁরা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন তাঁরা হচ্ছেন খলিফায়ে মদনী হারযম মাওলানা আবদুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ি রাহিমাহুল্লাহর নাতি মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান [খানক্কায়ে আমীনিয়া-আসগরিয়ার সম্মানিত সচিব], কৰি আবদুল মুকিত মুখতার [খানক্লায়ে আমীনিয়া-আসগরিয়ার গবেষণা বিভাগের সদস্য ও শুভাকাজ্ক্ষী] এবং ড. মোহাম্মদ শামিম খান [খানক্কায়ে আমীনিয়া-আসগরিয়ার গবেষণা বিভাগের সদস্য ও শুভাকাজ্জী]| আমি তীঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি৷ আল্লাহ তা'আলা তাঁদেরকে দুনিয়া-আখিরাতে কামিয়াৰ করুন৷ আমীন। ভুল-ত্রটির জন্য সর্বাগ্রে আমি মহান আল্লাহর দরবারে ক্ষমাপ্রার্থী পাঠকদের নিকট ভুল- ত্রুটি ধরা পড়লে অনুগ্রহ করে অবগত করবেন। ইনশাআল্লাহ্‌, পরবর্তী সংস্করণে তা সংশোধন করবো। হে আল্লাহ! গ্রন্থের পাঠকদেরকে আপনি দুনিয়া-আখিরাতে কামিয়াব করুন৷ আমিন। গ্রন্থকার

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।