আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ আবুল হাসান খারকানী রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ৪২৫ হিজরি, সমাধি- তুস, খুরাশান, ইরান৷ শায়খ আবুল হাসান খারক্কানী রাহমাতুল্লাহি আলাইহি হচ্ছেন নকশবন্দী শাজারাহ মুবারকের সপ্তম ওলি৷ তাঁর নিসবত ছিলো বিস্তামের বিখ্যাত শায়খুল মাশাইখ হযরত আবু ইয়াজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে৷ তিনি তাঁর যুগের এক অনন্যসাধারণ ব্যক্তি ছিলেন৷ তাসাওউফের ইমামগণ পরবর্তীতে তীর সম্পর্কে বিশদ আলোচনা ও প্রশংসা করেছেন৷ জন্ম তীর পূর্ণ নাম ছিলো আবুল হাসান আলী ইবনে জাফর খারক্ানী রাহিমাহুল্লাহ বর্তমান ইরানের সেমনান প্রদেশের বিস্তামের নিকটস্থ খারক্কান নামক একটি ছোট্ট গ্রামে ৩৫২ (৯৬৩) হিজরি সনে তিনি জন্মগ্রহণ করেন৷ প্রাথমিক জীবনে তাঁর আধ্যাত্মিক গুরু ছিলেন হযরত আবুল আব্বাস কাসসাব আমলি রাহিমাহুল্লাহ। কিন্তু তাঁর নিসবত হযরত বায়িজিদ বিস্তামী রাহিমাহুল্লাহর সঙ্গে ছিলো যদিও তিনি শত বছর পূর্বে পৃথিবী থেকে বিদায় নেন হযরত ফরিদুদ্দীন আত্তার নিশাপুরী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর বিখ্যাত গ্রন্থ “তাযকিরাতুল আউলিয়ায় খারকানী রাহিমাহুল্লাহর জীবন ও সাধনার ওপর বিস্তারিত আলোচনা করেছেন৷ তিনি তাঁকে “সুলতানে সালাতিনে মাশাইখ” উপাধিতে ভূষিত করেন৷ শাগরিদ ও শোভাকাজ্কীবৃন্দ হযরত আবুল হাসান খারক্ানী রাহিমাহুল্লাহ শাগরিদ ছিলেন পারস্য সুফি-দরবেশ ও কৰি আবদুল্লাহ আনসারী, দার্শনিক ইবনে সিনা, সুলতান মাহমুদ গজনী, আবু সাঈদ আবুল খায়ের এবং নাসির খসরু রাহমাতুল্লাহি আলাইহিম। এরা সবাই খারক্কানে যেয়ে হযরতের সুহবত লাভে ধন্য হন৷ তীরা লেখার মাধ্যমে হযরত সম্পর্কে তাঁদের গভীর শ্রাদ্ধাবোধের কথা ব্যক্ত করেছেন৷ ১৮৯
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।