Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মৃত্যুকালীন অবস্থা তাঁর জীবনের শেষ মুহূর্ত যখন হাজির হলো তিনি তাঁর ইবাদতখানায় প্রবেশ করলেন৷ তিনি কোমরবন্ধ বাঁধলেন ও টুপি ও জুববা উল্টিয়ে পরলেন৷ এরপর বলতে লাগলেন, “হে আমার প্রভু! আমার সারাজীবনের আমলের ওপর মোটেই আস্থাশীল নই৷ সারা রাতের উপাসনাকে আমি কিছুই মনে করছি না। সারা জীবন রোযা রাখাকে আমি মূল্যহীন মনে করি৷ আমার কুরআন তিলাওয়াতের সময়টুকুর কথাও আমি গণনায় আনছি না৷ আমি আমার আধ্যাত্মিক ওসব ক্ষণটুকুর কথাও বলছি না যেখানে নৈকট্যের ছোঁয়া পেয়েছি আমি এসব কথা এখন বলছি এ কারণে যে, যা কিছুই আমল আমার ছিলো সবগুলোর জন্য আমি ভীষণভাবে লজ্জা পাচ্ছি। আমি এখন এক অকেজো সত্তুরোর্ধ বৃদ্ধ, যার চুল-দাড়ি পেকে সাদা হয়ে গেছে৷ আমি অসীম মরুভূমি থেকে এইমাত্র আসলাম এবং জিকির করতে লাগলাম আল্লাহ! আল্লাহ! এই মাত্র আমার কোমরবন্ধ মুক্ত হলো৷ এইমাত্র আমি মুসলাম হলাম এই মাত্র আমার জিনা কালিমা শাহাদাতের বাক্য উচ্চারণ করলো- লা- ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ! আপনি যাকে গ্রহণ করেন তার পেছনে কারণ থাকে না, আপনি যাকে আপন করেন আনুগত্যের জন্য নয় এবং যাকে পরিত্যাগ করেন তা নাফরমানির জন্য নয়৷ গ্রহণ ও পরিত্যাগ শুধুমাত্র আপনার ইচ্ছার ওপর নির্ভরশীল প্রভু। আমার সকল আমল ধুলোবালি ছাড়া আর কিছুই নয়৷ আপনার নিকট আমার জিন্দেগির আমলের যাকিছু পছন্দ হয়নি তা অনুগ্রহ করে ক্ষমা করুন৷ আমার থেকে নাফরমানির সকল অনুকণা মুছে দিন- আমি তো প্রভু নিজের থেকে সকল পূর্বধারণাকে মুছে ৫১ ফেলেছি” এ দু'আ শেষে তিনি দুনিয়ার মায়া ছেড়ে প্রভুর সানিধ্যে চলে গেলেন৷ ইন ৫১ লল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন তিনি ৭৩ বছর বয়সে হিজরি ২৬১ সালে ইন্তিকার করেন৷ তীকে বিস্তাম শহরেই সমাহিত করা হয়েছে৷ আল্লাহ তাঁর ওপর রহমত নাজিল করুন৷ বুলন্দ করে দিন তাঁর দ্বারাজাত। চলে গেলেন দুনিয়া ছেডে আল্লাহর নিকট তাঁরই এ আপনজন; তর বিরহে কাঁদতে থাকে বহুকাল এ বিশ্ব-ভবনা নকশবন্দিয়া শাজারাহ মুতাবিক পরবর্তী শায়খ হচ্ছেন খারক্ানের বিখ্যাত যুগশ্রে্ঠ ওলিআল্লাহ হযরত আবুল হাসান খারক্ানী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ তা”আলা যেটুকু তাওফিক দান করেন স্টক পরিমাণ আলোচনা তাঁর এই মায়ার বান্দার ওপর এখই উপস্থাপন করবো। ১৮৮

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।