Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৩. সাধুদের সঙ্গলাভ সাধুতা থেকেও উত্তম। অপরদিকে দুষ্টদের সঙ্গ হচ্ছে দুষ্টামি থেকেও মারাত্মক৷ 8. যে কেউ তার আত্মচাওয়া পরিত্যাগ করেছে সে আল্লাহ পর্যন্ত পৌঁছুয়ে গেছে৷ ৫. জিকিরের মাত্রা সংখ্যা দ্বারা মাপতে নেই৷ জিকির হচ্ছে সার্বক্ষণিক চেতনা কোনো অবহেলা ছাড়া। ৬. মানুষ কখন ইনসানে কামিল হওয়ার কাছাকাছি গোছুয়? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “যখন সে তার নিজের নফসের দোষগুলো সনাক্ত করে, তখনই সে ইনসানে কামিল হওয়ার কাছাকাছি চলে যায়৷” ৭. হযরত ইব্রাহিম ইবনে হিরাওয়ি রাহিমাহুল্লাহ বলেন, হযরত আৰু ইয়াজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, “মার্শরফাত [আল্লাহপরিচিতি] লাভ করার ইঙ্গিত কী?” তিন বললেন, “মার্রফাতলাভকারী কখনো জিকরুল্লাহ থেকে বিরত থাকে না৷ সে কখনো আল্লাহর হক আদায়ে অলস হয় না৷ গাইরুল্লাহর সাথে তার কোনো সম্পর্কই থাকে না” ৮. হযরত হাসান ইবনে আলাওয়িয়্যাহ রাহিমাহুল্লাহ বলেন, হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ বলেছেন: “এক রাতে আমি আমার মিহরাবে বসে পা-যুগল লম্বা করলাম আমি সাথে সাথে একটি গায়েবি আওয়াজ শুনলাম; “যে কেউ বাদশাহদের দরবারে থাকার ইচ্ছে রাখে, তার জন্য উচিত হলো শাহী দরবারের আদব রক্ষা করা!” ৯. তিনি বলেন, শ্চল্লিশ বছর হলো যখনই আমি আল্লাহর জিকিরে নিমগ্ন হতে চেয়েছি তখনই প্রথমে কুলি করেছি এরপর জিহাকে ধোঁয়ে পরিষ্কার করেছি” ১০. বর্ণিত আছে একদা হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ মসজিদে জামাআতে নামায পড়াবস্থায় সালাম ফেরানোর পরই ইমাম সাহেব তাঁকে জিজ্ঞেস করলেন, “হে বায়িজিদ! আপনি কোথা থেকে খাবার গ্রহণ করেছেন?” তিনি জবাব দিলেন, “একটু অপেক্ষা করুন৷ নামাযটি পুনরায় আমাকে পড়তে দিন! আপনি রজিকদাতা মহান রবেবর প্রতি সন্দেহপোষণ করছেন৷ যে কেউ প্রভুর রববুবিয়ত সম্পর্কে অবগত নয় তার পেছনে নামায পড়া বৈধ হবে না” ১৮৭

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।