আউলিয়ায়ে নকশবন্দ ভেতর থেকে জবাব আসলো, “বেচারা ইয়াজিদ! আমি দীর্ঘ ত্রিশ বছর যাবৎ আবু ইয়াজিদের সন্ধানে আছি এখনও তাকে খোঁজে পাই নি” ভেতর থেকে যে কথা বলছিলেন তিনিই আসলে হযরত আবু ইয়াজিদ বিস্তামী ছিলেন! কথাটি হযরত যুননুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহির কর্ণগোচর হলে মন্তব্য করলেন, “আমার ভাই আৰু ইয়াজিদের ওপর আল্লাহর রহমত নাজিল হোক৷ তিনি ওদের দলে হারিয়ে গেছেন যারা আল্লাহর মাঝে হারিয়ে গেছেন।” হযরত বায়িজিদ বিস্তামী ফানাফিল্লাহর এমন উচ্চতর মাক্কামে আরোহণ করেছিলেন যে, অতি নিকবর্তী লোকজনকেও তিনি সময় সময় চিনতে পারতেন না৷ তাঁর এক মুরীদ দীর্ঘ বশ বছর হযরতের সুহবতে ছিলেন৷ প্রায়ই তিনি তাকে জিজ্ঞেস করতেন, “হে পুত্র! তুমি কে?” মুরীদ একদিন বললেন, “আপনি আমার সাথে টাট্টা করছেন হযরত! আমি তো গত বশ বছর যাবৎ আপনার খেদমতে আছি! এরপরও আপনি হে পুত্র! তুমি কে? বলে প্রশ্ন করে থাকেন৷” তিনি বললেন, “দুঃখিত হয়ো না বাপু! আমার হৃদয় তীর ধ্যানে-জিকিরে এতোই পরিপূর্ণ হয়েছে যে, সেখানে অন্য কোনো নামই প্রবেশ করার জায়গা অবশিষ্ট থাকে নি যখনই কোনো নাম আমি শ্রবণ করি, কিছুক্ষণ পরেই তা ভুলে যাহা” ২৫. দুনিয়াকে তিন তালাক দিয়েছি: হযরত বায়িজিদ বিস্তামী বলেন, “আমি দুনিয়াকে তিন তালাক দিয়েছি এবং একাই একাকীর দরবারের দিকে অগ্রসর হয়েছি। আমি প্রভুর সম্মুখে দাঁড়িয়ে ক্রন্দন করে বলেছি, “হে প্রভু! আমি তোমাকে ছাড়া আর কিছু চাই না৷ আর তোমাকে পেলেই আমি সবকিছু পেয়ে গেলাম” মহামূল্যবান বাণী ১. তিনি বলেন, “সত্যিকার ইবাতদকারী ও পরহেজগার এ ব্যক্তি যে জুহদের অসি দ্বারা সকল আকাঙ্ক্ষার মস্তক কর্তন করেছে৷ সে নিশ্চিহ্ন করে দেয় সকল অনুরাগ ও আশা সত্যের প্রতি ভালোবাসা হেতু! যে কেউ আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে আল্লাহও তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেনা যে কেউ আল্লাহর বিরহে ব্যাকুল হয় আল্লাহ তার চাওয়াকে পূরণ করেন৷ ২. আল্লাহর মা*রিফাত লাভের নিদর্শন হচ্ছে সৃষ্টি থেকে পালিয়ে যাওয়া। ১৮৬
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।