Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ২০. এক ব্যক্তি মুরীদ হওয়া প্রসঙ্গে: হযরতের প্রতি আস্থা ছিলো না- এমন এক ব্যক্তি তাঁর দরবারে এসে তীকে একটু পরীক্ষা করতে চাইলো| সে বললো, “এই-এই সমস্যার সমাধান কী আমাকে বলুন?” হযরত বুঝতে পারলেন, লোকটি তাঁকে সন্দেহ করছিলো। এরপর সে বললো, “এ পাহাড়ে একটি গুহা আছে৷ সেখানে আমার এক বন্ধু বাস করে৷ আপনি তাঁকে জিজ্ঞেস করে জবাব নিয়ে আসেনা” একথা বলেই সে পাহাড়ের দিকে ছুটে গেলো৷ গুহার ভেতর প্রবেশ করে দেখে সেখানে এক বিরাট দৈত্য বসে আছে! সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেললো৷ জ্ঞান ফেরার পর কোনমতে প্রাণ বাঁচিয়ে ফিরে এলো সে তার জুতোও সেখানে ফেলে আসলো হযরতের দরবারে এসে পায়ে পড়ে ক্ষমা চাইলো। এরপর তাঁর নিকট তাওবাহ করে মুরীদ হয়ে গেলো ২১. লজ্জায় পানিতে পরিণত হওয়া: এক ব্যক্তি একদিন হযরত আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহর দরবারে এসে লজ্জা সম্পর্কে জানতে চাইলো তিনি তাঁকে এ সম্পর্কে কিছু নসিহত করার পর সে পানিতে পরিণত হয়ে গেলো! তাঁর এক মুরীদ এসে পানি দেখে জিজ্ঞেস করলেন, হযরত! এখানে এতো পানি আসলো কোথেকে? তিনি বললেন, “একজন এসে লজ্জা সম্পর্কে জানতে চাইলো৷ আমার বয়ান শুনে সে অস্থির হয়ে পানিতে পরিণত হয়ে গেছে!” ২২. দোৌযখীদের প্রতি দরদ: হযরত হাতিমে আসম রাহিমাহুল্লাহ তাঁর মুরীদদের বললেন, “যে কেউ রোজ কিয়ামতে দোযখীদের জন্য সুপারিশ করবে না সে আমার মুরীদ নয়” এ কথাটি যখন আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহ শুনলেন, তিনি বললেন, “আমি বলি, আমার প্রত্যেক মুরীদ যেনো দোযখের কিনারায় দাঁড়িয়ে হাতে ধরে সকল দোযখীদের বেহেশতে নিয়ে যায় এবং তাদের বদলে তারা নিজেরা দোযখে চলে যায়!” ২৩. ফানার অবস্থা: হযরত বায়িজিদ বিস্তামী বলেন, “আমি যখন সর্বপ্রথম বাইতুল্লায় প্রবেশ করি তখন আমি পবিত্র ঘরখানা দেখেছি। দ্বিতীয়বার প্রবেশ করে ঘরের মালিককে দেখেছি। তৃতীয়বার প্রবেশ করে না ঘরকে দেখলাম, না ঘরের মালিককে দেখলামা” ২৪. ফানাফিল্লাহর আরেক উপমা: এক ব্যক্তি হযরত বায়িজিদ বিস্তামীর সন্ধানে তাঁর বাড়িতে এসে হাজির হলো সে দরজার কড়া নাড়লো। ভেতর থেকে একজন প্রশ্ন করলেন, “আপনি কাকে চাচ্ছেন?” লোকটি জবাব দিলো, “আবু ইয়াজিদকো” ১৮৫

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।