আউলিয়ায়ে নকশবন্দ থেকে জেগে ওঠো হে আবু ইয়াজিদ! এসো আমরা আল্লাহর প্রশংসা করবো” তিনি জবাব দিলেন, “তীর প্রশংসা করার মতো জিহা আমার নেই” এরপর দেখলেন দ্বিতীয় আসমানের ফিরিশতারা অবতরণ করলেন৷ তাঁরা অনুরূপ কথা বললেন৷ তিনি একই জবাব দিলেন৷ এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ট আকাশের ফিরিশতারা অবতরণ করলেন, তিনি প্রত্যেকবার একই জবাব দিলেন৷ অবশেষে সপ্তম আকাশের ফিরিশতারা অবতরণ করার পর তাঁরা জিজ্ঞেস করলেন, “হে আবু ইয়াজিদ! আল্লাহর প্রশংসাবাণী উচ্চারণের জন্য তুমি কখন জিহার অধিকারী হবে? তিনি জবাব দিলেন, “যখন দোজখবাসী দোজখে যাবে, বেহেশতবাসী বেহেশতে যাবে এবং কিয়ামতের বিচারকার্য শেষ হবে, তখনই আমার মধ্যে প্রশংসার যোগ্য জিহা হবে৷ তখন আবু ইয়াজিদ প্রভুর আরশের চতুর্দিকে চক্কর দেবে ও বলবে, আল্লাহ!” “আল্লাহ!” ১৭. বাতি পেয়ে সাবই মুসলমান হলো: হযরত বায়িজিদ বিস্তামীর এক অগ্নিপূজক পড়শি ছিলো ঘরে বাতি না থাকায় তার এক ছোট্ট বাচ্চা একদিন কাঁদতে লাগলো তিনি একটি বাতি নিয়ে তাদের গৃহে গেলেন। সাথে সাথে বাচ্চাটি ক্রন্দন থামালো। তারা বললো, “যেহেতু আৰু ইয়াজিদের বাতি আমাদের ঘরে প্রবেশ করেছে, তাই অন্ধকারে থাকা আর সমুচিত হবে না৷” তারা সবাই একসাথে ইসলামে দীক্ষিত হয়ে গেলো ১৮. আমার ঘর ফলের দোকান নয়: এক রাতে তিনি ইবাদতে কোনো স্বাদ পাচ্ছিলেন না। তাঁর এক মুরীদকে জিজ্ঞেস করলেন, “দেখো তো ঘরের ভেতর মুল্যবান কিছু আছে নাকি?” মুরীদ অনুসন্ধান চালিয়ে এক আঁটি খেজুর পেলো৷ হযরত বললেন, “এগুলো গরীবদের মধ্যে বিতরণ করে দাও! আমার ঘর তো আর ফলের দোকান নয়!” এরপর তিনি ইবাদতে মগ্ন হলেন ও আগের মতো স্বাদও পেলেন। ১৯. দূরবর্তী শহরে জানাযায় শরীক হওয়া প্রসঙ্গে: একদিন এক ব্যক্তি তাবারিস্তান থেকে হযরত বিস্তামীর দরবারে এসে হাজির হলো৷ বললো, “হুজুর! তাবারিস্তানের এক ব্যক্তির জানাযায় আমি আপনাকে দেখেছি। আপনি হযরত খিজির আলাইহিসসালামের সঙ্গে ছিলেন৷ তিনি আপনার কাঁধে হাত রাখেন আর আপনি তাঁর পিঠে হাত রেখেছিলেন৷ জানাযা শেষে যখন লোকজন চলে যাচ্ছিলো তখন দেখলাম আপনি আকাশে উড়ে চলে গেলেন!” এই বর্ণনা শুনে তিনি বললেন, “হ্যা, তুমি যা বললে তা অবশ্যই সত্যি” ১৮৪
— পৃষ্ঠা ১৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।