আউলিয়ায়ে নকশবন্দ লিখলেন, “হযরত! একখানা জায়নামাধের প্রয়োজন আমার কী হতে পারে? বরং আপনি আমাকে একটি বালিশ প্রেরণ করে যেটির মধ্যে একটু হেলান দিয়ে বসতে পারি” যুননুন মিসরি রাহিমাহুল্লাহ তাঁকে একটি সুন্দর আরামদায়ক বালিশ প্রেরণ করলেন৷ তিনি এটাও ফেরৎ পাঠিয়ে লিখলেন, “হযরত! এটারও আর প্রয়োজন নেই৷ এখন কোথাও হেলান দেওয়ার মতো শরীরই আমার নেই! এখন তো প্রেমময় আল্লাহর রহমাতও আমার জন্য হেলানের উপায় হয়ে গেছে৷ প্রভুর কোনো প্রাণীর নিকট থেকে বালিশের প্রয়োজন আর অবশিষ্ট নেই৷” ১৫. মদ্যপের বাশির আঘাত ও তাওবাহর ঘটনা: হযরত বায়িজিদ বিস্তামী প্রায়ই কবরস্থানে যেয়ে আল্লাহর ধ্যানে নিমগ্ন হতেন৷ এক রাতে কবরস্থানে থাকাবস্থান থেকে ফেরার পথে তিনি শুনতে পেলেন বাঁশির সুর লক্ষ করলেন, এক সন্ত্রান্ত ঘরের নওজোয়ান বাঁশি বাজাচ্ছে৷ তিনি বললেন, আস্তাগফিরুল্লাহ! একথা শুনে নওজোয়ান তাঁর কাছে এসে বাঁশি দ্বারা হযরতের মাথায় জোরে আঘাত করলো এতে বাঁশিটা ফেটে গেলো- একই সময় হযরতের মাথাও! ছেলেটি নেশাগ্রস্থ অবস্থায় ছিলো৷ পরদিন হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ তাঁর এক সাথীকে জিজ্ঞেস করলেন একটি বাঁশির মূল্য কতো হবে? মুল্য জেনে তিনি সে পরিমাণ টাকা ও কিছু মিষ্টান্ন একটা কাপড়ের থলের ভেতর রেখে এ যুবকের কাছে পাঠিয়ে দিয়ে বললেন, “যুবককে বলো, গতরাতে সে আমাকে তার বাঁশি দ্বারা আঘাত করেছিল৷ ফলে বাঁশিটা ভেঙ্গে যায়৷ এই টাকা দ্বারা আরেকটি বাঁশি কিনে নেবে। আর মিষ্টান দ্বারা তোমার অন্তর থেকে বাঁশি হারানোর দুঃখটুকু কিছুটা হলও মুছে ফেলবে” নওজোয়ান যখন জানলো যে, সে বায়িজিদ রাহিমাহুল্লাহকে বাঁশি দ্বারা আঘাত করেছিলন, সে হযরতের দরবারে ছুটে এসে পায়ে পড়ে ক্ষমা চাইলো৷ সে তাওবাহ করলো আর কখনো মদ্যপান করবে না৷ এ ঘটনার কথা শুনে শহরের আরো অনেক মদ্যপায়ী ছেলেরা এসে হযরতের হাতে বাইআত গ্রহণ করে তাওবাহ করলো৷ ১৬. কিয়ামত দিবস পরে প্রসংসা করবো: এক রাতে হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ স্বপ্ধে দেখেলেন প্রথম আসমানের ফিরিশতারা অবতরণ করেছেন৷ তাঁরা বললেন, “ঘুম ১৮৩
— পৃষ্ঠা ১৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।