Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ শাগরিদ বললেন, “আপনি যে পদ্ধতি বলেছেন তা অনুসরণ আমার জন্য সম্ভব নয়৷ আমাকে অন্য কোনো দিকদির্শেনা দিনা” হযরত বায়িজিদ বললেন, “আমি যা বলেছি তা-ই তোমার প্রতিকার অন্য কোনো পথ নেহা” শাগরিদ আবার বললেন, “আমি এ কাজগুলো করতে পারবো না৷” আবু ইয়াজিদ বললেন, “আমি কি তোমায় প্রথমেই বলি নি যে, তুমি এসব কাজ কখনো ৯. সাধনার নমুনা: তিনি বলেন: “আমি দীর্ঘ বারো বছর নিজের কলবের কামার ছিলাম। আমি আমার ক্ললবকে আনুগত্যের অগ্নির মধ্যে নিক্ষেপ করি৷ এটি লৌহবর্ণ ধারণ করার পর একে কামারের ভর্সনার নেহাইয়ে রেখে দিলাম৷ এরপর আত্মব-নিন্দার হাতুড়ি দ্বারা পিটিয়ে একটি আয়নায় পরিণত করি৷ দীর্ঘ পাঁচ বছর আমি আমার আয়না ছিলাম আমি এই আয়নাকে সব ধরণের প্রভুভক্তি দ্বারা পালিশ করেছি। এরপর আরো এক বছর উক্ত আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখি। আমি দেখলাম তখনও আমার কোমরে বাঁধা আছে অবিশ্বাসীদের কোমরবন্ধ! [তাঁর যুগে অবিশ্বাসী মুশরিকদের পরিচিতির জন্য একটি কোমরবন্ধ বাঁধা থাকতো] আরো পাঁচ বছরব্যাপী আমি চেষ্টা-সাধনা করে এই কোমরবন্ধকে খুলে দিলাম৷ আমি এবার নতুনভাবে মুসলমান হলাম আমি সকল প্রাণীদের প্রতি তাকালাম। দেখলাম সবাই মৃত। আমি তাদের ওপর জানাযা পড়লাম।” ১০. মসজিদের পবিত্রতার প্রতি সম্মানবোধ: হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ যখনই কোনো মসজিদের দরজার সামনে হাজির হতেন তখনই কাঁদতেন৷ তাঁকে জিজ্ঞেস করা হলো, “এর কারণ কী জনাব?” তিনি জবাব দিলেন, “আমি নিজেকে কোনো হায়েজ অবস্থার মহিলার মতো মনে করি এবং মসজিদের পবিত্রতা নষ্ট করবো বলে লজ্জিত হই!” ১১. মহাপ্রভু সর্বত্র বিদ্যমান: একদা মক্কা শরীফের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন৷ কিন্তু কিছুদূর অগ্রসর হওয়ার পর ফিরে আসলেন৷ ইতোমধ্যে তিনি কখনও এরূপ করেন নি। মানুষ তাঁকে এর কারণ কী তা জানতে চাইলো তিনি জবাব দিলেন, আমি ভ্রমণপথে অগ্রসরকালে দেখলাম এক মোটাদেহী হাবসী উন্মুক্ত তরবারী হাতে আমার সম্মুখে দাড়িয়ে আছে৷ আমাকে বললো, “হে আবু ইয়াজিদ! আর এক পা অগ্রসর হলে তোমার ১৮১

— পৃষ্ঠা ১৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।