আউলিয়ায়ে নকশবন্দ করতেন ও তাঁর সাথীদের সাথে বসতেন একদিন তিনি হযরত বিস্তামী রাহিমাহুল্লাহকে বললেন, “ইয়া শাইখী! আজ ত্রিশ বছর যাবৎ আমি রোযা রেখে আসছি।৷ রাত্রের নামাহও ছাড়ি নি, আমি ঘুমাইও নি কিন্তু আজো আপনি যে জ্ঞানের কথা বলেন তার কোনো সন্ধান পেলাম না!” হযরত বায়িজিদ বললেন, “তুমি যদি ত্রিশ শত বছরও দিনের বেলা রোযা রাখো ও রাতে ইবাদত করো তবুও তুমি এ জ্ঞানের জাররা পরিমাণও সন্ধান পাবে না” শাগরিদ প্রশ্ন করলেন, “কেনো, হযরত” তিনি বললেন, “তুমি তোমার নিজের পর্দা দ্বারা আবৃত হয়ে আছো- তা-ই|” শাগরিদ জানতে চাইলেন, “এ অবস্থা থেকে পরিত্রাণের উপায় কী?” তিনি বললেন, “তুমি তা কখনো গ্রহণ করবে না” শাগরিদ দৃট়ভাবে বললেন, “আমি অবশ্যই গ্রহণ করবো হুজুর! আপনি আমাকে বলুন, আমি তা পালন করবো” হযরত বিস্তামী বললেন, “ঠিক আছে তাহলে এখনই তুমি তোমার মুখের দাড়ি ও চুল মুণ্ডন করো৷ পরনের কাপড় খুলে ফেল ও বকরির চামড়ার তৈরি বন্ত্র নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পরে নাও। এক থলে বাদাম গলায় লটকিয়ে রাখো। এরপর বাজারে যাও। সকল ছেলেমেয়েদের একত্রিত করে বলো, “যে কেউ আমাকে চড় মারবে তাকে একটি করে বাদাম দেবো!” সমগ্র শহরব্যাপী এভাবে ঘুরতে থাকবে; বিশেষ করে ওসব জায়গায় যাবে যারা তোমাকে চিনে এটাই তোমার ওষধা” এ কথাগুলো শ্রবণ করে শাগরিদ বলে ওঠলন: “সুবহানাল্লাহ! আল্লাহ ছাড়া কোনো মা"বুদ নেহা” আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহ মন্তব্য করলেন, “যদি কোনো কাফির এই বাক্যটি উচ্চারণ করে তবে সে ঈমানদার হবে৷ অথচ একই বাক্য উচ্চারণ করে তুমি মুশরিক হয়ে গেলে!” শাগরিদ বললেন, “কীভাবে?” তিনি বললেন, “তুমি মনে করেছো, আমি যে ওষধের কথা বলেছি তা তোমার জন্য গ্রহণ করা হবে বেশি কষ্টকর৷ সুতরাং তুমি একজন মুশরিকে রূপান্তর হয়ে গেলো তুমি উক্ত বাক্য দ্বারা নিজের মাহাত্য প্রকাশ করতে চেয়েছো- আল্লাহর প্রশংসা এখানে উদ্দেশ্য নয়” ১৮০
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।