আউলিয়ায়ে নকশবন্দ “ইয়া আল্লাহ! তাজাল্লিয়াতে শুয়াইনি জাতিয়া"র তুবুতিয়্যা”র যে ফয়েজ আপনি রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সির-এ ঢেলে দিয়েছেন, সে ফয়েজ আমার মুর্শিদের মাধ্যমে আমার সিরেও ঢেলে দিনা” ৫. মুরকাবায়ে লতিফায়ে খফি: এ মুরাক্কাবার ফয়েজের প্রাপক হচ্ছে লতিফায়ে খফি৷ সালিক তার খফিকে স্বীয় মুর্শিদের খফির মাধ্যমে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খফি মুবারকের সম্মুখে উপস্থিত করবে৷ এরপর নিয়ত হবে নিম্নরূপ: “ইয়া আল্লাহ! তাজাল্লিয়াতে সিফাতে সালবিয়ার যে ফয়েজ আপনি রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র খফিতে ঢেলে দিয়েছেন, সে ফয়েজ আমার খফিতেও আমার মুর্শিদের ওয়াসিলায় ঢেলে দিনা” ৬. মুরাক্কাবায়ে মা"ইয়াত: এটা হচ্ছে আল্লাহ হাজির-নাজির এর হাক্কিকাত লাভের মুরাক্কাবা। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে বলেন: ৩৯০০৩400০85 ৩ ৩৪1০৮৯ -“তিনি [আল্লাহ] তোমাদের সাথে আছেন। তোমরা যেখানেই থাক, তোমরা যা কর, আল্লাহ তা দেখেন” [হাদিদ: 8] উক্ত আয়াতের দিকে গভীরভাবে ধ্যান করা ও অর্থের প্রতি খিয়াল রাখা হচ্ছে এই মুরাক্লাবার উদ্দেশ্য। এর ফয়েজ অবতরণ করে লতিফায়ে কলবে। উপরে আমরা কয়েকটি মাত্র জিকির-মুরাক্কাবার বর্ণনা তুলে ধরেছি৷ নকশবন্দিয়া তরিকায় আরো অনেক ধরনের উচ্চতর মুরাক্কাবা আছে৷ শায়খগণ মুরিদের হাল মুতাবিক এসব মুরাক্কাবার সবক দিয়ে থাকেন। এ গ্রন্থে আমরা প্রথমে নকশবন্দিয়া স্বর্ণালী সিলসিলা মুতাবিক হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেছি৷ এরপর হযরত আবু বকর সিদ্দীক ও হযরত সালমান ফারসি রাহিদ্বাআল্লাহু আনহুমার জীবনালোচনা এসেছে এরপর ধারবাহিকভাবে সিলসিলা মুতাবিক ইমামুত তারিকা হযরত বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত ওলিদের জীবনবৃত্তান্ত বর্ণিত হয়েছে৷ ১৮
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।