Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ “কে?” তিনি জবাব দিলেন, “তোমার পুত্র” মা উঠে এসে দরজা খুললেন তিনি তখন প্রায় অন্ধ! বললেন, “তাইফুর, বাবা! এসেছো তুমি কী জানো কেনো আমি অন্ধ হয়ে গেছি? আমি তোমার জন্য কীদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি বাবা! আমার কোমর বাঁকা হয়ে গেছে” আবু ইয়াজিদ মাকে জড়িয়ে ধরে বললেন, “আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাবো না মা, কোথাও যাবো না” ৭. আবু ইয়াজিদ ও ইয়াহইয়া মু”আজ রাহমাতুল্লাহি আলাইহিমা: ইয়াহইয়া মু”আজ পত্র লিখলেন: “এ লোকটি সম্পর্কে আপনি কী বলবেন যে এক কাপ সুরা পান করে নিয়েছে এবং তাতে নেশাগ্রস্থ হয়েছে অনন্ত থেকে অনস্তে?” হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ জবাবে লিখলেন: “আমি এটার জবাব জানি না। তবে যা জানি তাহলো, এখানে একজন আছেন যিনি এক রাত ও দিনের মধ্যে সমস্ত মহাসাগরের সুরা পান করার পরও বলেন, আরো দাও! আরো দাও!” ইয়াহইয়া মু,আজ রাহিমাহুল্লাহ পুনরায় লিখলেন: “একটি গোপন কথা আপনাকে বলতে চাচ্ছি কিন্ত বেহেশতে আমাদের সাক্ষাৎ ঘটার পূর্বে নয়৷ সেখানে তুবার ছায়ায় বসে বলবো” পত্রের সাথে এক টুকরো রুটি ছিলো৷ তিনি আরো লিখলেন: “শায়খ! এটুকু রুটি গ্রহণ করুন৷ আমি এটি যমযমের পানি দ্বারা বানিয়েছি” জবাবে হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ লিখলেন: “তুমি যে বেহেশতে সাক্ষাতের কথা লিখেছো, সেখানে তো আমি এখনই ভ্রমণ করে থাকি ও তুবা বৃক্ষের নিচে বসে জিকরুল্লায় নমগ্ন হই! আর রুটির ব্যাপার হলো, আমি তা গ্রহণ করতে পারি না৷ তুমি কোন্‌ পানি দ্বারা এটি বানিয়েছ তা বললেও, সেটা বলো নি কোন্‌ বীচির গম দ্বারা আটা বনেছে?” ইয়াহইয়া মু,"আজ এবার বায়িজিদ বিস্তামীর সঙ্গে সাক্ষাৎ করতে ব্যাকুল হয়ে ওঠলেন৷ তিনি ইশার নামাষের সময় তাঁর দরবারে উপস্থিত হলেন। তিনি লিখেন: “আমি শায়খকে তখন অমনোযোগী করতে চাই না৷ অথচ, ভোর পর্যন্ত অপেক্ষা করার মানসিকতাও আমার মধ্যে ছিলো না। এরপর জানলাম তিনি বাড়িতে নেই৷ সুতরাং আমি মরুভূমির মধ্যে চলে গেলাম- যেখানে তাঁকে পাওয়া যাবে বলে লোকজন আমাকে বলেছিলো এরপর লক্ষ্য করলাম, নামা শেষে তিনি ফজরের ওয়াক্ত পর্যন্ত পদাঙ্গুলির উপর ভর করে দাঁড়িয়ে আল্লাহর ধ্যানস্থ অবস্থায় কাটিয়ে দিলেন। আমি অবাক বিস্ময়ে সেখানে দাঁড়িয়ে ১৭৮

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।