Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ যুবক অবাক হয়ে তাকিয়ে দেখলো সত্যিই উটের উপর বোবাটি ছিলো না৷ এটা উটের পিঠ থেকে ১ গজ উপরে শূন্যের উপর ভাসছে! সে বললো, সুবহানাল্লাহ! কী অপূর্ব এক কারামত! ৬. আত্মগরিমার ভয়: একদা মদীনা মুনওয়ারায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত শেষে তাঁর নিকট বার্তা আসলো স্বীয় মাতা তাঁকে তলব করেছেন৷ সুতরাং কাল-বিলম্ব না করে বিস্তামের উদ্দেশ্যে যাত্রা করলেন৷ বিস্তামের লোকজন সংবাদ পেলো হযরত বায়িজিদ দেশে প্রত্যাবর্তন করছেন৷ শহরের শত শত লোক বেরিয়ে আসলো! উদ্দেশ্য ছিলো হযরতকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগতম জানানো এদিকে হযরত বায়েজিদ রাহিমান্ল্লাহ এ খবর পেয়ে বিচলিত হয়ে পড়লেন এরূপ স্বাগতম হেতু না নাজি তাঁর মধ্যে কোনো ধরনের আত্মগরিমার উদ্রেক সৃষ্টি হয়ে যায় কী না? অনেক ভেবে তিনি এক ফন্দি আটলেন। শহরের উপকণ্ঠে এক স্থানে তাঁর কাফেলা যাত্রাবিরতি করলো ইতোমধ্যে লোকজন এসে সেথায় হাজির হয়ে হযরতের সাথে মুসাফাহা ও মুআনাকা করতে লাগলো তিনি নিজের থলে থেকে রুটি বের করে ভক্ষণ করতে লাগলেন| সময়টা ছিলো রমজান শরীফ! দিনের বেলা রুটি খাচ্ছেন দেখে লোকজন ছি ছি করতে লাগলো সবাই বললো, এ কেমন ওলি! তিনি তো ফরয রোযাও রাখেন না৷ সবাই তাঁকে ফেলে চলে গেলো হযরত সাথীদেরকে বললেন, “তোমরা দেখলো তো? আমি পবিত্র শরঈ একটি নির্দেশনার অনুসরণ করেছি মাত্র মুসাফিরের জন্য ফরয রোযা রাখাও বাধ্যতামূলক নয়৷ আমি সেটাই পালন করেছি। আর লোকজন কীভাবে চলে গেলো?” তিনি রাত পর্যন্ত অপেক্ষা করলেন। মধ্যরাতে বাড়িতে এসে মায়ের দরজার সামনে উপস্থিত হলেন৷ তি তিনি শুনলেন তাঁর আম্মা দুআ করছেন: “হে প্রভু! মাশাইখদের হৃদয় আমার সন্তানের প্রতি আকৃষ্ট করে দিন৷ আমার পুত্রের সকল কাজ তোমার সন্তুষ্টির মধ্যে হতে দিনা” হযরত বায়িজিদ রাহিমাহুল্লাহ কথাগুলো শুনে কাঁদতে লাগলেন৷ আল্লাহ্‌র দরবারে তাওবাহ করলেন৷ এরপর দরজার কড়ায় নাড়া দিলেন ভেতর থেকে মা জিজ্ঞেস করলেন, ১৭৭

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।