আউলিয়ায়ে নকশবন্দ বিভিন্ন ঘটনাবলী ও বাণী ১. বাইতুল্লাহর প্রতি মর্ধাদীবোধ: তকে কেউ বললো, অমুক স্থানে একজন বড়ো মাপের ওলি বাস করেন৷ তিনি এ ব্যক্তিকে দেখতে যাত্রা করলেন৷ সেথায় যেয়ে দেখলেন এ ওলি কিবলার দিকে থুথু নিক্ষেপ করছেন৷ এটা দেখে তিনি সাথে সাথে ফিরে আসলেন বললেন, “এ ব্যক্তির মধ্যে যদি তরিকত সম্পর্কে ন্যুনতম জ্ঞান থাকতো তাহলে তিনি এরূপ অপমানজনক কাজ করতেন না” ২. মসজিদের প্রতি সম্মানবোধ: তাঁর বাড়ি থেকে মসজিদের দুরত্ব ছিলো চল্লিশ কদম এটা সবাই জানতো যে, এই চল্লিশ কদমের মধ্যে তিনি কখানো থুথু ফেলেন নি। মসজিদের প্রতি আদব রক্ষার্থে তিনি থুথু ফেলা থেকে বিরত থাকতেন। ৩. আল্লাহর শুকুর: দীর্ঘ ১২ বছর ভ্রমণ করে তিনি বাইতুল্লাহর শহর মক্কা মুকাররমায় যান৷ এই দীর্ঘ সময় ক্ষেপণের মূল কারণ ছিলো প্রত্যেক লোকালয়ে তিনি রাত্রিযাপন করে দু রাকাআত শুকুরানা নামায আদায় করেন। ৪. প্রভুর সম্মুখে বান্দার অস্তিত্ব বিলীন হওয়ার মনোভাব: একদা ভ্রমণকালে একটি মাথার খুলি তীর দৃষ্টিগোচর হলো৷ তিনি দেখলেন এতে লিখিত আছে: “বোবা, বোকা, অন্ধ- তারা বুঝতে পারে না৷” তিনি কাঁদতে লাগলেন৷ খুলিটি হাতে তুলে নিয়ে চুমু খেলেন৷ বললেন, “এই মাথাটি কোনো সুফি দরবেশের হবে যিনি প্রভুর মধ্যে ফানাফিল্লাহ হয়েছিলেন তার কোনো কান ছিলো না চিরন্তনের বাণী শ্রবণ করার, কোনো চোখ ছিলো না চিরন্তনের সৌন্দর্য দর্শনের, কেনো জিহা ছিলো না প্রভুর প্রশংসা করার, বুঝার কেনো ক্ষমতা ছিলো না৷ এই আয়াত তো তাঁরই জন্য!” ৫. কারামত প্রকাশ: একদা বোঝাসহ একটি উটকে নিয়ে হযরত বায়েজিদ রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটছিলেন৷ কিছু লোক বলতে লাগলো, “বেচারা উট! কী বিরাট বোঝা তাকে বহন করতে হচ্ছো” একজন যুবক বললো, “এটা সত্যিই নিষ্টুরতা!: বার বার এসব কথা শ্রবণ করার পর আবু ইয়াজিদ জবাব দিলেন: “হে যুবক! উট তো বোঝা বহন করছে না!” 2 নিচের অধিকাংশ বর্ণনা এসেছে হযরত ফরীদুদ্দীন আত্তার রাহিমাহুল্লাহ্র “তাযকিরাতুল আউলিয়া” ও ইন্টারনেট সূত্র থেকে৷ ১৭৬
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।