Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ আমার আম্মা খুব খুশি হলেন৷ এরপর তিনি আমাকে আল্লাহর রাস্তায় পাড়ি জমাতে পূর্ণ অনুমতি দান করলেন। ত্রিশ বছরব্যাপী যাযাবর অবন্থীয় ভ্রমণ বাড়ি থেকে বিদায় হয়ে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে যাযাবর অবস্থায় ভ্রমণ করেন৷ এ সময় তিনি কঠোর সাধনা ও অতি অল্প খাবার খেতেন একাধারে অনেক দিন যাবৎ উপবাসে কাটাতেন৷ সর্বদা রোজা রাখতেন এ ভ্রমণে যুগের অনেক মাশাইখে আজমের সাথে তীর সাক্ষাৎ নসিব হয়৷ এক বর্ণনায় জানা যায় তেরো জন সুফি- দরবেশের সুহবত লাভ করে উপকৃত হন। এর মধ্যে একজন ছিলেন মনীদা শরীফের ইমাম হযরত জাফর সাদিক্ক রাহমাতুল্লাহি আলাইহি। খেলাফত লাভ ও বিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ একদিন হযরত বায়িজিদ তাঁর মুর্শিদ হযরত জাফর সাদিক্ক রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত ছিলেন৷ হঠাৎ শায়খ সাদিক বললেন, “হে আবু ইয়াজিদ! জানালার পাশ থেকে এ গ্রন্থটি নিয়ে আসো” আবু ইয়াজিদ প্রশ্ন করলেন, “জানালা? কোন্‌ জানালা হযরত?” শায়খ বললেন, “কেনো? তুমি এতোদিন যাবৎ আমার এখানে আসা-যাওয়া করছো, অথচ তুমি জানালাটি দেখো নি? আবু ইয়াজিদ জবাব দিলেন, “না তো! জানালা দেখার সময় কোথায় হযরত? আমি আপনার নিকট আসলে চোখ বুজে বসে থাকি। আমি কোনো দিকেই নজর দেই না৷ আমি তো পারিপাশ্বিকর্তা দেখতে আসি নি!” মুর্শিদ বললেন, “তা-ই যদি হয়, হে আবু ইয়াজিদ! তোমার ভ্রমণের সমাপ্তি ঘটেছে তুমি তোমার জন্মস্থান বিস্তামে ফিরে যাও” সুতরাং স্বীয় গীরসাহেব কর্তৃক খিলাফত লাভের পর হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় জন্মভূমি বিস্তামে ফিরে আসেন ও তাসাওউফের খিদমাতে মনোনিবেশ করেন৷ ১৭৫

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।