আউলিয়ায়ে নকশবন্দ করতে দিনা” উত্তাদ তাঁকে ছুটি দিলেন৷ তিনি দ্রুত বাড়িতে যেয়ে মায়ের সম্মুখে উপস্থিত হলেন। মা তীঁকে প্রশ্ন করলেন: “তাইফুর! তুমি কেনো মাদ্রাসা থেকে বাড়ি ফিরলে? কোনো সমস্যা হয়েছে নাকি?” আবু ইয়াজিদ রাহিমাহুল্লাহ জবাব দিলেন: “না, না মা, কোনো সমস্যা হয়ি না আমি কুরআনের একটি আয়াত পাঠ করেছি যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তাঁর ও তোমার প্রতি কৃতজ্ঞ হতে৷ আমি কিভাবে একই সাথে দু'টি কাজ করবো? হয় আপনি প্রভুকে বলুন আমি শুধুমাত্র তোমার খিদমাত কবরো, না হয় শুধু তীর প্রতি কৃতজ্ঞ থাকবো৷” তাঁর মাতা বললেন: “হে আমার পুত্র! আমি তোমাকে আল্লাহর প্রতি উৎসর্গ করলাম। এখন থেকে আমার প্রাতি তোমার হঞ্ক আর থাকলো না। যাও! আল্লাহর হয়ে যাও!” পরবর্তীতে তিনি বলেন: “ যে কাজ আমি ভাবতাম সবেচেয়ে পেছনের, আসলে তা পূর্বের বলেই প্রমাণিত হলো! এটা ছিলো মাকে খুশি করা৷ বাস্তবে এটির মধ্যে নিহিত ছিলো বাকি যাকিছুই আমি অর্জন করেছি। এক রাতে আমার মা আমাকে বললেন, আমাকে পানি পান করাও। আমি দ্রুত পানি আনতে চলে গেলাম। দেখলাম জগে কোনো পানি নেই, পানির কলসেও পানি ছিলো না৷ সুতরাং জগ নিয়ে আমি ছুটে গেলাম নদীতে জগে পানি ভর্তি করে ছুটে আসলাম মায়ের নিকট। দেখলাম, তিনি ঘুমিয়ে পড়েছেন। ঠাণ্ডা রাত৷ কষ্ট হবে ভেবে আমি তাঁকে জাগাতে চাই নি৷ সুতরাং জগটি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম৷ ভোর হয়ে গেলো৷ আমার মা জেগে ওঠলেন৷ আমাকে দেখে বললেন, পানি এনেছো? আমি তীঁকে পানি পান করালাম৷ তিনি যখন বুঝতে পারলেন আমি তাঁর পাশে সারারাত পানির পাত্র নিয়ে দাঁড়ানো ছিলাম, তখন তিনি প্রশ্ন করলেন, হে তাইফুর! তুমি কেনো জগটি রেখে ঘুমালে না? জবাব দিলাম, মা গে! আমি ভয় করছিলাম তুমি জেগে ওঠে যদি আমাকে দেখতে না পাও, তখন কী হবে? ১৭৪
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।