আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি৷ ওফাৎ ২৩৪ (মতান্তরে ২৬১) হিজরি, সমাধি- বিস্তাম, ইরান৷ তীর পূর্ণ নাম হলো আবু ইয়াজিদ তাইফুর বিন ঈসা বিন সুরুশান বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি৷ তবে তিনি বায়িজিদ বিস্তামী নামেই অধিক পরিচিত৷ ইরানের উত্তর-পশ্চিম অঞ্চলের এই বিখ্যাত যুগশ্রেষ্ঠ সুফি-দরবেশকে সুলতানুল আরিফিন উপাধিতে ভূষিত করা হয়৷ জন্ম ও শৈশবকাল হযরত বায়িজিদ বিস্তামীর জন্ম হয় ১৮৯ হিজরি সনে ইরানের বিস্তাম শহরে৷ তীর দাদার নাম ছিলো সুরুশানা তিনি ছিলেন জরাগুস্ট ধর্মাবলম্বী অগ্নিপূজক৷ সমাজের একজন প্রবাভ শালী ব্যক্তি হিসেবে তার সুপরিচিতি ছিলো। হযরত বায়িজিদ বিস্তামী রাহিমাহুল্লাহর সমসাময়িক সুফি মাশায়িখদের মধ্যে হযরত ইয়াহইয়া ইবনে মুআজ রাজী রাহমাতুল্লাহি আলাইহি অন্যতম। এছাড়া হাযরত শাক্কিক বলথী রাহমাতুল্লাহি আলাইহির সাথেও তাঁর সাক্ষাৎ হয়েছিল৷ তবে তাঁর নিসবত হয় হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাহির সঙ্গে তিনি ছিলেন হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহির তরিকতের মুর্শিদ। বায়িজিদ বিস্তামী রাহিমাহুল্লাহর বাল্যজীবন সম্পর্কে বেশি জানা যায় নি৷ অল্প বয়সেই তাঁর পিতা ইন্তিকাল করেন৷ তাঁর মাতা বলেন, আমার পুত্র যখন উদরে ছিলো তখন কোনো সন্দেহযুক্ত খাবার ভক্ষণ করলেই আমি অসুস্থ হয়ে পড়তাম৷ এই খাবারটুকু ভমি করে বের না করা পর্যন্ত উপায় ছিলো না৷ ১৭২
— পৃষ্ঠা ১৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।