Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৯. দুনিয়ার ফুতি-আমোদ থেকে দূরে না থাকলে তুমি কখনো ঈমানের স্বাদ পাবে না৷ ১০. একদা তিনি হযরত সুফিয়ান সওরি রাহিমাহুল্লাহকে বললেন, “যখনই আল্লাহ তা'আলা তোমাকে কোনো নিয়ামত দান করবেন এবং তুমি তা সংরক্ষণ করতে আগ্রহী হবে তখন সর্বদা আল্লাহর শুকুর আদায় করতে থাকবে৷ কারণ আল্লাহ তাঁর কালামে পাকে বলেছেন, “তুমি যদি কৃতজ্ঞ হও, অবশ্যই আমি তা [নিয়ামত] বাড়িয়ে দেবো।” ১১. যে কেউ অপরের ধন দেখে হিংসা করবে সে গরীব অবস্থায় মারা যাবে৷ ১২. যে কেউ অন্যায়ভাবে অপরকে অসি দ্বারা আঘাত করতে চাইবে, সেই অসিই তাকে ধবংস করবে৷ যে কেউ অপরের জন্য গর্ত খুড়ে, সে নিজেই এ গর্তে পড়ে মরবে। ১৩. অজ্ঞের সঙ্গে বসলে অজ্ঞ হবে, জ্ঞানবানের সঙ্গে বসলে মর্যাদা লাভ করবে৷ ১৪. ব্যক্তির বুদ্ধি হলো যা নিয়ে সে জন্মগ্রহণ করেছে, তার ধর্ম হলো তার মুল্য এবং তার তাঞ্কওয়া হলো তার মহত্ব৷ ১৫. যখন কোনো মুসলমান সম্পর্কে অপ্রীতিকর কিছু তুমি শ্রবণ করবে তখন খোঁজে দেখো এ ব্যাপারে গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা মিলে কি না। যদি তা না পাও, তাহলে ভাববে নিশ্চয় এর কোনো উপযুক্ত কারণ আছে৷ মুসলামনের সব কথা সবসময় ইতিবাচকভাবে গ্রহণ করবে৷ যদি ভালো কোনো ব্যাখ্যা না মিলে তবে নিজেকেই দোষবে৷ [অর্থাৎ মুসলমান ভাই সম্পর্কে এতো সহজে ধারণা পাল্টাবে না] জীবনাবসান হযরত জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি স্বীয় জন্মস্থান মদীনা মুনুওয়ারায় ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাত জিউন৷ অধিকাংশ ইতিহাসবিদের মতে ১৪৮ হিজরি সনে তিনি বিদায় গ্রহণ করেন৷ জান্নাতুল বাকি করবস্থানে তাঁর সমাধি অবস্থিত রাসুলের বংশের এক উভম ব্যাতিত শায়িত হলেন রাসুলেরই শহরে নকশবন্দিয়া সাজারাহ মুতাবিক পরবর্তী শাখ হচ্ছেন হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি সুতরাং আমরা এখন এই মহাত্মন ওলির জীনবালোচনার দিকে মনোনিবেশ করবো ইনশাআল্লাহ ১৭১

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।