আউলিয়ায়ে নকশবন্দ একদা হযরত জাফর সাদিক রাহিমাহুল্লাহ হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন, “বুদ্ধির সংজ্ঞা কী?” ইমাম সাহেব জবাব দিলেন, “যা ভালো ও মন্দের মধ্যে পার্থক্যনির্ণয় করো” হযরত সাদিক্ক রাহিমাহুল্লাহ বললেন, “এরূপ পার্থক্যনির্ণয় করার ক্ষমতা তো পশুদের মধ্যেও বিদ্যমান৷ তারা বুঝতে পারে কে তাদেরকে মারে ও কে তাদেরকে খাবার দেয়া” ইমাম সাহেব তখন আত্মসমর্পণ করে বললেন, “তাহলে, আপনার মতে বুদ্ধি কী জিনিস?” তিনি বললেন, “বুদ্ধি হচ্ছে সেটি যা দুটি উত্তম ও দুটি মন্দ জিনিসের মধ্যে ব্যবধান সনাক্ত করতে পারে৷ এটা দুটি ভালো বস্তুর মধ্যে উত্তমটি বেছে নিতে পারে এবং দুটি ক্ষতিকর বস্তুর মধ্যে বেশি ক্ষতিকর যেটি সেটি থেকে বেঁচে থাকতে পারো” অমূল্য বাণী ১. জ্ঞান হচ্ছে উলের মতো, সত্যবাদিতা হচ্ছে শক্তি, অজ্ঞতা হচ্ছে নীচতা, বুঝ হচ্ছে গৌরব, উদারতা হলো সফলতা, উত্তম ব্যবহার দান করে বন্ধুত্ব, নিজের সময় সম্পর্কে জ্ঞানবান ব্যক্তিকে অনিশ্চয়তার আক্রমণ থেকে মুক্ত রাখো ২. যে কেউ কোনো ব্যাপারকে জ্ঞান ছাড়া আক্রমণ করে, সে তার নিজের নাক কেটে দিলো৷ ৩. অবশ্যই জ্ঞান হচ্ছে একটি তালা, আর প্রশ্ন হচ্ছে এর চাৰি। 8. ইলম ছাড়া কোনো আমলই আল্লাহ তাআলা গ্রহণ করেন না৷ আর আমল ছাড়া কেনো ইলম নেই৷ সুতরাং যে জ্ঞানী, তাঁর জ্ঞানই তাকে আমলের দিকে টেনে নেবে। ৫. যে কেউ তার রাগকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া-আখিরাতে মর্যাদাশীল করবেন। ৬. আমার উত্তম বন্ধু সে-ই, যে আমার ভুল ধরে দেয়। ৭. সব কাজে আল্লাহকে স্মরণ করো তোমার কাজটি উত্তম হলে বরকত আসবে আর খারাপ হলে তা পরিহার করতে সহায়ক হবে৷ ৮. হারাম থেকে বেঁচে থাকার নাম পরহেজাগারী। 22 মাশাইখে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, পৃ. ৭১ ১৭০
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।