আউলিয়ায়ে নকশবন্দ ২. মুরাক্লাবায়ে লতিফায়ে কলব: এ মুরাক্কাবার ফয়েজ প্রাপক হচ্ছে লতিফায়ে কলব৷ সালিক তাঁর হৃদয়কে নিজের মুর্শিদের ওয়াসিলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মুবারকের সামনে রাখবে এরপর নিয়ত করবে: “ইয়া আল্লাহ! তাজাল্লিয়াতুল আলিয়ার যে ফয়েজ আপনি রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কলবে ঢেলে দিয়েছেন, সে ফয়েজ আমার কলবেও আমার মুর্শিদের মাধ্যমে ঢেলে দিনা” এই মুরাক্লাবা থেকে কলবের লতিফা ফানার স্তরে উপনিত হয়৷ সালিক কলবের বেলায়েত লাভ করেন৷ আর এটা হচ্ছে বেলায়েতের নিন্ন বা গৌণ স্তর৷ এই স্তরে উন্নীত সালিক জগতের যাবতীয় ক্রিয়া একমাত্র আল্লাহর তরফ থেকে হচ্ছে তা প্রত্যক্ষ করে৷ সুতরাং আনন্দ-ফুর্তি ও কষ্ট-যন্ত্রণা তাকে আর প্রভাবিত করতে পারে না৷ সে সবকিছু প্রেমাস্পদের নিকট থেকে আসছে দেখতে পায়। আর প্রেমাম্পদের তরফ থেকে আগত সবই প্রেমাস্পদই৷ ৩. মুরাক্কাবায়ে লতিফায়ে রূহ: এ মুরাক্বাবার ফয়েজের প্রাপক হচ্ছে লতিফায়ে রূহ। সালিক তার রূহকে স্বীয় পীরের রূহের ওয়াসিলায় রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের সম্মুখে উপস্থিত করবে৷ এরপর নিয়ত হবে নিম্নরূপ: “ইয়া আল্লাহ! তাজাল্লিয়াতে সিফাতুত তুবুতিয়্যা,র যে ফয়েজ আপনি রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূুহতে ঢেলে দিয়েছেন, সে ফয়েজ আমার মুর্শিদের ওয়াসিলায় আমার রূহতেও ঢেলে দিন৷” এই লতিফার সম্পর্ক হচ্ছে সিফাতুত তুবুতিয়্যা বা অস্তিত্বের গুণবলীর সঙ্গে এগুলো হলো: হায়াত [জীবন], ইলম [জ্ঞান], কুদরত [ক্ষমতা] ও অন্যান্য। ৪. মুরাক্লাবায়ে লতিফায়ে সির: এই মুরাক্কাবার ফয়েজের প্রাপক হচ্ছে লতিফায়ে সির সালিক তার সিরকে স্বীয় মুর্শিদের সির-এর ওয়াসিলায় রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সির মুবারকের সম্মুখে উপস্থিত করবে৷ এরপর নিয়ত হবে নিম্বরূপ: ১৭
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।