আউলিয়ায়ে নকশবন্দ হবে না। এটি অচিরেই উপস্থিত হবে। তোমাকে অবশ্যই প্রভুর সম্মুখে উপস্থিত করা হবে৷ এ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে” আবু বকর রাদ্বিআল্লাহু আনহু চলে গেলেন৷ তাঁর স্বপ্ন ভেঙ্গে গেলো তিনি আল্লাহর জকিরে মত্ত হলেন৷ মক্কা শরীফ পৌঁছুয়ে পবিত্র হজ্জ পালনে মনোযোগ দিলেন। জলহাজ্জের ৯ তারিখ আরাফাতের ময়দানে উপস্থিত হলেন৷ এ বছর অনেক সুফি, দরবেশ, আবদাল, ওলিআল্লাহ আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন৷ হযরত ক্লাসিম রাহিমাহুল্লাহ অনেকের সঙ্গে সাক্ষাৎ লাভ করলেন। দাঁড়িয়ে দুআ করার সময় সবাই শুনতে পেলেন সমগ্র আরাফাতের ময়দান ও এর পাহাড়সমূহ ক্রন্দন করছে৷ আধ্যাক্সিকভাবে আরাফাতের পাহাড়কে তীরা প্রশ্ন করলেন: “তোমরা কেনো এভাবে আহাজারি করছো?” পাহাড় জবাব দিলো: “আমি ও সকল ফিরিশতারা কীদছে এজন্য যে, শীঘ্রই পৃথিবী তার একটি স্তম্তকে হারাতে যাচ্ছে” তারা আবার জিজ্ঞেস করেন: “এ ্তস্তটি কোনটি, যেটি পৃথিবী হারাবে?” আরাফাত পাহাড় জবাব দেয়: “ক্কাসিম বিন মুহাম্মদ! পৃথিবীর জমিন আর তাঁর পদচিহ্ন দ্বারা ধন্য হবে না।” পবিত্র হজ্জ থেকে ফেরার পথে সে-ই কুদাইদ এলাকায় এসে যাত্রাবিরতি করেন৷ আর এখানেই হযরত অসুস্থ হয়ে পড়লেন এবং পৃথিবীর মায়া ছেড়ে বিদায় গ্রহণ করলেন৷ কুদাইদেই তার সমাধি অবস্থিত আয়ানুল হুজ্জাজ গ্রন্থের লেখক বলেন, তিনি ১০৪ কিংবা ৬ ৬১৫২ ১০৯ হিজরি সনে ইন্তিকাল করেছেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। ফিরিশত। ছার) পবিত্র সাটির গে পবিত্র হওয়া মাটির দেহ হান পেলে) নকশবন্দিয়া সাজারাহ মুবারকে পরবর্তী শায়খ হচ্ছেন হযরত জাফর সাদিক্ক রাহমাতুল্লাহি আলাইহি৷ ইনশাআল্লাহ! আমরা এখন এই মহান ওলির জীবনালোচনায় মনোযোগ দেবো৷ আমরা মহাপ্রভুর দরবারে তাওফিক কামনা করছি ১৬৮
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।