Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হাদিসের উত্তাদ হযরত ইমাম ক্লাসিম রাহিমাহুল্লাহ হাদিসের উত্তাদ হিসেবে খ্যাতি অর্জন করেন৷ তীর ছাত্রদের মধ্যে ক'জন হলেন: স্বীয় পুত্র আবদুর রহমান বিন ক্কাসিম, ইমাম শাবি, সালিম ৬ বিন আবদুল্লাহ্‌, ইমাম জুহরী, ইমাম মালিক বিন দীনার প্রমুখ রাহমাতুল্লাহি আলাইহিম। মৃত্যুকালীন অবস্থা নক শবন্দীয়া সিলসিলার ৩৮তম শায়খ হযরত শরফউদ্দীন রাহিমাহুল্লাহ ও ৩৯তম শায়খ হযরত আবদুল্লাহ দাগেস্তানী রাহিমাহুল্লাহ নিম্নোক্ত ঘটনাটি বর্ণনা করেছেন: যে বছর হযরত ক্লাসিম ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহর মৃত্যু হয়, সে বছর রমজান শরীফের ৩ তারিখ তিনি পবিত্র হজ্জের উদ্দেশ্যে যাত্র করেন৷ কুদাইদ নামক স্থানে পৌঁছুয়ে যাত্রাবিরতি করেন৷ সাধারণত হজ্জযাত্রীরা এখানে এসেই থামতেন৷ হযরত ক্লাসিম রাহিমাহুল্লাহ স্বপ্নে দেখলেন আকাশ থেকে অসংখ্য ফিরিশতা আবতরণ ও আরোহণ করছেন৷ তাঁদের সবাই অবতরণ করে কুদাইদ অঞ্চল ঘুরে দেখছেন এরপর আবার উপরের দিকে উঠে যাচ্ছেন৷ ফিরিশতারা নিয়ে আসছিলেন আল্লাহ্‌র পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত৷ এগুলো তাঁর অন্তরাত্মায় ঢেলে দিচ্ছিলেন৷ আল্লাহর ধ্যান-ধারণায় হযরতের মন- ২ উর মানসিকতা পরিপূর্ণ হয়ে উঠছিলো। এরপর তিনি হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুকে দেখলেন তিনি তাঁকে বললেন, “হে আমার দাদা! এই আসমানী লোকগুলো কারা, যারা অবরোহণ ও আরোহণ করছেন এবং আমার অন্তরকে আল্লাহর ধ্যনে মগ্ন করে দিচ্ছেন?” হযরত আৰু বকর রাদ্বিআল্লাহু আনহু জবাব দিলেন, “যেসব ফিরিশতা দেখতে পাচ্ছো আরোহণ ও অবরোহণ করছেন তীদেরকে আল্লাহ তা”আলা তোমার কবরের জন্য নিয়োগ দিয়েছেন তাঁরা অবিরামভাবে কবরটি পরিদর্শন করছেন৷ যে মাটির ভেতর তোমার দেহ প্রোথিত হবে সে জায়গাটিকে তারা অবিরতভাবে বরকতপূর্ণ করে দিচ্ছেন৷ তোমার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য আল্লাহ তা”আলা এসব ফিরিশতাকে পাঠিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন তোমার জন্য প্রার্থনা করতে হে আমার নাতি! তোমার মৃত্যুর ব্যাপারে তুমি অমনোযোগী ১৬৭

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।