Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ইমাম মালিক রাহামাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, দ্বিতীয় উমর খ্যাত খলিফা উমর ইবনে আবদুল আজিজ বলেন: “যদি ক্ষমতা থাকতো তাহলে আমার যুগের খলিফা হিসেবে নিযুক্ত করতাম ক্লাসিম ইবনে মুহাম্মদকো” উত্তম চরিত্র হযরত সুফিয়ান সওরি রাহিমাহুল্লাহ বলেন: “কিছু লোক হযরত ক্াসিমের নিকট কিছু সাদকা নিয়ে এলো তিনি এগুলো বিতরণ করলেন৷ এরপর তিনি নামায পড়তে গেলেন৷ এসময় লোকজন তাঁর সম্পর্কে নেতিবাচক কথাবার্ত শুরু করলো৷ তীর পুত্র তাদেরকে বললেন: “তোমরা ব্যক্তির পেছনে গীবতে লিপ্ত হয়েছো। অথচ তিনি তোমাদের দেওয়া সাদকা বিতরণ করেছেন, নিজে এক কাতরাও নেন নি” ক্বাসিম রাহিমাহুল্লাহ সাথে সাথে নিজের পুত্রকে থামিয়ে বললেন, “কথা বলো না, নীবর থাকো!”” তিনি চেয়েছিলেন পুত্রকে শিক্ষা দিতে তাঁকে যেনো সমর্থন না করেন৷ কারণ তাঁর একমাত্র উদ্দেশ্য ছিলো আল্লাহকে রাজি-খুশি করা! মানুষ তাঁর সম্পর্কে কী বললো বা না- এতে তিনি মোটেই চিন্তিত ছিলেন না৷ ইয়াহইয়া ইবনে জায়িদ বলেন, “আমাদের সময়ে মদীনা শহরে হযরত ক্লাসিম থেকেও উত্তম কাউকে আমরা পাই নি” হযরত আইউব সাক্ৃতিয়ানী বলেন, “ইমাম ক্লাসিম থেকেও উত্তম কাউকে আমি দেখি নি৷ মৃত্যুর পূর্বে তিনি গরীবদের মধ্যে বন্টন করার উদ্দেশ্যে ১ লক্ষ দীনার রেখে যান৷ আর এর পুরোটাই ছিলো হালাল উপায়ে উপার্জিত টাকা” একদিকে জ্ঞানের সাগর আর অন্যদিকে উত্তম আমল- এ উভয়টি পুরোদমে উপস্থিত ছিলো হযরত কাসিম রাহিমাহুল্লাহর মধ্যে তিনি তাঁর সুফিতুল্য দাদা প্রথম খলিফা আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহুর মতোই ছিলেন৷ হযরত জুবাইর বলেন, “আবু বকরের বংশের মধ্যে আমি তাঁরই মতো আর কাউকে দেখি নি একামত্র কাসিম ছাড়া।”20 » সিফাকুস সাফওয়াহ, খ. ২, পৃ ৯০। ১৬৬

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।