আউলিয়ায়ে নকশবন্দ রাদিআল্লাহু আনহু যুদ্ধে শহীন হন৷ হযরত ক্কাসিম তখনো ছোট্ট শিশু মাত্র। উম্মুল মুমিনীন হযরত আইশা রাদ্বিআল্লাহু আনহা তাঁর এই ইয়াতিম ভ্রাতুষ্পুত্রের ভরণপোষণের দায়িত্ নেন৷ তিনি তাঁকে অত্যন্ত আদর-যত্বে লালন-পালন করেনা! উম্মুল মু'মিনীন হযরত আইশা রাদ্বিআল্লাহু আনহু ছিলেন জ্ঞানের ফোয়ারা স্বীয় ভ্রাতুষ্পুত্ ক্লাসিমকে তিনি মনের মতো শিক্ষা-দীক্ষায় গড়ে তুলেন৷ ক্লাসিম ছিলেন তাঁর নিকট নিজের সন্তানের মতো| ইবনে সাদ লিখেছেন যে, ক্লাসিম রাহিমাহুল্লাহ উচ্চতর মর্যাদার অধিকারী হন| তিনি অচিরেই একজন উচ্চ পর্যায়ের ফকীহ ইমাম হিসাবে সুপরিচিত হয়ে ওঠেন তাফসিরবিদ ও ফকীহ মদীনা শরীফের লোকজন তাঁকে আবু মুহাম্মদ বলে সম্বোধন করতেন৷ লোকজন দলে দলে আসতো তাঁর দরবারে পবিত্র কুরআনের ব্যাখ্যা শুনার জন্য৷ এছাড়া মদীনা শরীফের ৭ জন প্রসিদ্ধ ফকীহের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি বেশ কয়েকজন তাবিঈর সাক্ষাৎ লাভ করেন৷ এদের মধ্যে একজন ছিলেন হযরত সালিম ইবনে আবদুল্লাহ ইবনে উমর৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের ক্ষেত্রে তাঁর মতো ব্যক্তি খুব কম ছিলেনা আবদুর রহমান ইবনে আবু জানাদ রাহিমাহুল্লাহ বলেন: “রাসূলের সুন্নাহর ইত্তিবার ক্ষেত্রে আমি তাঁর থেকে উত্তম কাউকে দেখি নি” তিনি তাঁর পিতার সূত্রে আরো বলেন: “কাসিমের মতো ওপর কাউকে আমি দেখি নি, যিনি সুন্নাত সম্পর্কে বেশি অবগত ছিলেন৷” হযরত আবু নুয়াঈম ইসফাহানী রাহিমাহুল্লাহ তাঁর “হিলিইয়াতুল আউলিয়া, গ্রন্থে লিখেন: “তিনি [ক্লাসিম রাহিমাহুল্লাহ] মাসআলা বের করার ক্ষেত্রে সুগভীর জ্ঞানের অধিকারী ছিলেন৷ তাছাড়া আচার-আচরণ ও নীতি-নৈতিকতায় উচু স্তরের ব্যক্তি ছিলেন৷” 1? তাবাঞ্কাতে ইবনে সাদ, খ. ৫, পৃ. ১২৯ ১৬৫
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।