Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত শায়খ ক্লাসিম বিন মুহাম্মদ বিন আৰি বকর রাহমাতুল্লাহি আলাইহি ওফাৎ ১০৬ বা ১০৮ হিজরি, সমাধি- আল-কুদাইদ [মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি স্থান] তিনি ছিলেন হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহুর নাতি। তাঁর মাতা ছিলেন হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহুর বংশধর। পবিত্র রমজান মাসের এক বৃহস্পতিবার তাঁর জন্ম হয়৷ বর্ণিত আছে তিনি নিজেই বলেছেন: “আমার দাদা আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু হিজরতের সময় সুর গুহায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহির সাহী ছিলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন: “হে আবু বকর! তুমিতো জীবনভর আমার সঙ্গী আছো এবং অনেক কষ্টও সহ্য করেছো এখন আমি তোমার জন্য প্রভুর নিকট দুআ করতে চাইা” আবু বকর রাদিআল্লাহু আনহু বললেন: “ইয়া রাসূলাল্লাহ! আপনি হচ্ছেন আমার রূহ ও অন্তরের গোপন ভেদ। আমার প্রয়োজন সম্পর্কে আমার থেকেও বেশি আপনি অবগতা” এরপর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক উত্তোলন করে দুআ করলেন: “হে আল্লাহ! যতোদিন পর্যন্ত আসমানী আইন স্থায়ী থাকবে ততোদিন পর্যন্ত আবু বকরের বংশধরদের মধ্যে আপনি উত্তম ব্যক্তিদের জন্ম দেবেন যারা এই জ্ঞান ও এর গোপন রহস্যের উত্তরাধিকার হবে৷ তাদেরকে চালিত করুন সীরাতে মুস্তাকিমের ওপর এবং পথপ্রদর্শক বানাও।” উম্মুল মু'মিনীন হযরত আইনশা রাদ্বিআল্লাহু আনহার তত্তাবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম দুআর প্রথম ফসল ছিলেন হযরত ক্লাসিম বিন মুহাম্মদ রাহিমাহুল্লাহ। তাঁর জন্মের সময় বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আসরাদ্িআল্লাহু আনহুর নেতৃত্বে মিশর বিজয় হয়৷ হযরতের পিতা মুহাম্মদ বিন আবু বকর ১৬৪

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।