Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সালাম শেষে তিনি লিখলেন: “আমরা দুজন আলাদা হওয়ার পর আমি সিরিয়ায় স্থায়ীভাবে বসবাস করছি আল্লাহ তাআলা আমাকে ধন-সম্পদ ও সন্তানাদি দান করেছেন৷” হযরত সালমান রাদ্বিআল্লাহু আনহু উত্তর লিখলেন: “আপনি ভালোই জানেন ভাই, উত্তমতা ও দয়াপরবশ অধিক ধন-সম্পদ ও সন্তানাদির মধ্যে থাকে না৷ উত্তমতা আছে জ্ঞান ও আত্মসংযমে। বিশেষকরে উপকারী জ্ঞান দ্বারা তুমি উপকৃত হবে স্থান কাউকে সুফল দান করে না। আমল করো এরূপ, যেনো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো নিজেকে মৃতদের সঙ্গে তুলনা করো”।7 কুন্ধু নাফসিন যা-ইকাতিল মাউত সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে৷ হযরত সালমান ফারসি রাদিআল্লাহু আনহু হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহুর খিলাফতকালে মাদাইন শহরে ইন্তিকাল করেন৷ ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন আবু উবাইদ বলেন, তিনি ৩৬ হিজরি সনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আববাস ইবনে ইয়াজিদ বাহ্রানীর মতে অধিকাংশ মানুষ জানতেন যে, হযরত সালমান ফারসি রাদিআল্লাহু আনহু ৩৫০ বছর জীবিত ছিলেন৷ এর মধ্যে ২৫০ বছর বীজিত থাকা সম্পর্কে কারো কোনো সন্দেহ নেই৷ তিনি হযরত ঈসা আলাইহিসসালামের একজন শিষ্যকে দেখেছেন।!ঃ এ ব্যাপারে একমাত্র আল্লাহ তাআলাই বেশি অবগত নকশবন্দিয়া তরীকানুযায়ী হযরত সালমান ফারসি রাদিআল্লাহু আনহুর পরে হযরত ক্বাসিম বিন মুহাম্মদ বিন আবি বকর রাহিমাহুল্লাহ হলেন পরবর্তী শায়খ৷ আমরা এখন তাঁরই জীবনালোচনার দিকে মনোনিবেশ করছি আল্লাহ আমাদের সহায়তা করুন| 17 নুবালা, খ. ১, পৃ. ৫8৮ 1$ তাবাক্কাতে ইবনে সাদ, খ. ৫, পৃ. ১৩৯ ১৬৩

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।