Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বিভিন্ন ঘটনা ১. হযরত আছির ইবনে আবদুল্লাহ বিন আমর বলেন, খন্দকের যুদ্ধের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খাল খনন করছিলেন শুনা গেলো একদল আনসার ও মুহাজিরীন হযরত সালমান রাদিআল্লাহু আনহু সম্পর্কে বিতর্ক করছেন৷ উভয় দলই দাবী করছিলেন, “সালমান আমাদের লোকণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এসে ঘোষণা করলেন, “সালমান আমাদের মধ্যে একজন, আহলুল বাইআতের অন্তভুক্তা”14 ২. ইবনে বুরাইদাহ তাঁর পিতা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “আল্লাহ তা”আলা আমার চারজন সাহাবাকে ভালোবাসেন৷ তিনি আমাকেও নির্দেশ দিয়েছেন, আমিও যেনো তাদেরকে ভালোবাসি৷ এরা হচ্ছেন, আলী, আবুযর, সালমান ও মিক্দাদ।”15 ৩. হযরত সালমান রাদ্বিআল্লাহু আনহু হযরত হুজাইফা রাদ্বিআল্লাহু আনহুকে বললেন, “হে বনি আবস এর ভাই! জ্ঞানের কোনো সীমা নেই, কিন্তু হায়াত নির্ধারিত৷ সুতরাং যেটুকু ধর্মজ্ঞান তোমার প্রয়োজন তা আয়ত্ব করে নাও বাকি যতো জ্ঞান আছে ওগুলোকে উপেক্ষা করলেও সমস্যা নেই”1€ ৪. হযরত সুলাইমান বিন মুগিরা হুমায়ুন বিন হিলাল থেকে রিওয়ায়েত করেন, হযরত সালমান রাদিআল্লাহু আনহু ও হযরত আবু দারদা রাদিআল্লাহু আনহুকে একে অন্যের ভাই হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিলো৷ পরবর্তীতে হযরত দারদা রাদিআল্লাহু আনহু সিরিয়ায় যেয়ে বসতি স্থাপন করেন৷ অপরদিকে সালমান রাদিআল্লাহু আনহু বসবাস শুরু করলেন কুফায়৷ হযরত আবু দারদা স্বীয় ভাই সালমানের নিকট একখানা পত্র লেখেন 14 অর্থাৎ রাসূলের গৃহের 15 সিয়ারুল আমিন নুবালা, খ. ১, পৃ ৫৩৯-৫৪০। 1€ সিফাতুস সাফওয়াহ, ইবনে যাওজি রাহিমাহুল্লাহ, খ. ১, পৃ. ৫৪৯। ১৬২

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।