Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হয়েছে৷ আমরা উপযুক্ত এলাকায় খন্দক বা খাল খনন করতে পারি” তাঁর এ পরামর্শ সবার পছন্দ হলো। যেদিকে শত্রসেনারা মদীনা আক্রমণ করবে বলে নিশ্চিত জানা গেলো সেদিকে দীর্ঘ একটি খাল খনন করা হলো ফলে সত্যিই শক্র সেনারা আটকে গেলো৷ তারা কিছুতেই খন্দক অতিক্রম করে আক্রমণ করতে পারলো না৷ আর খন্দকের ধারণা ছিলো আরব সৈন্যসামন্তের নিকট সম্পূর্ণ অভিনব এক কৌশল৷ হযরত সালমান রাদিআল্লাহু আনহুর পরামর্শে খন্দক খননের ফলে আবু সুফিয়ান ব্যর্থ হয়ে মক্কায় ফিরে গেলেন। হযরত সালমান রাদ্বিআল্লাহু আনহু সকল প্রধান যুদ্ধে মুসলিম বাহিনীর সঙ্গে অংশগ্রহণ করেছিলেন৷ ইরাক জয়ের সময় তিনি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিআল্লাহু সঙ্গে ছিলেন৷ উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহুর খিলাফতকালে তাঁকে দায়িত্ব দেওয়া হয় কুফা নগরীর গোড়াপত্তনের জন্য৷ বিশিষ্ট গবেষক হযরত সালমান রাদিআল্লাহু আনহু উচ্চ পর্যায়ের গবেষক ছিলেন৷ তিনি পারস্যের ধর্ম জরাথুস্ট, খ্রিস্টধর্ম ও ইসলাম সম্পর্কে গীভর জ্ঞানের অধিকারী ছিলেন৷ নতুন মুসলমানদের জন্য সর্বপ্রথম পারস্য ভাষায় কুরআনের অনুবাদ করেন৷ চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আৰি তালিব রাদিআল্লাহু আনহু বলেন: “সালমান হচ্ছেন হাকিম লুকমানের উত্তরসূরী” হযরত কাৰ আহবার বলেন, “সালমান জ্ঞান ও প্রজ্ঞায় উচ্চ পর্যায়ে লৌছুয়েছেন৷ তিনি যেনো একটি সমুদ্র যা কখনো শুকিয়ে যায় না” সুফিদের মতো জীবন সালমান রাদিআল্লাহু আনহু দুনিয়াবিমুখ এক বড়ো মাফের সুফি-দরবেশ ছিলেন সারাজীবন একটিমাত্র মোটা সুতার জুববা পরিধান করেছেন৷ তাঁকে যখন বাগদাদের নকটস্থ মাদাইন কিসরার শাসক নিযুক্ত করা হয়, তখন তিনি ৫,০০০ দিরহাম বেতন পেতেন৷ এর প্রায় সবকুটুই গরীব-মিসকিনদের মধ্যে বিলিয়ে দিতেন। বলতেন, “আমি নজের রুজি করা টাকা দ্বারা আহার করতে পছন্দ করি” ১৬১

— পৃষ্ঠা ১৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।