Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বিধায় একটি খেজুরও খেলেন না৷ এরপর সালমান আরেকদিন আসলেন৷ এবারও কিছু খেজুর নিয়ে আসলেন৷ রাসূলের নিকট পেশ করার পূর্বে বললেন, এগুলো হাদিয়া হিসেবে এনেছি। এবার নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরগুলো গ্রহণ করলেন৷ নিজে খেলেন ও সাহাবায়ে কিরামকে খেতে দিলেন। এরপর সালমান পেছন দিকে গেলেন৷ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধ মুবারক থেকে কাপড় সরিয়ে নিলেন৷ সালমান তখন নবুওয়াতের চিহুটি স্পষ্ট দেখতে পেলেন৷ তিনি বুঝতে সক্ষম হলেন, তাঁর সম্মুখেই উপস্থিত আছেন আখিরী জামানার নবী হযরত মুহাম্মাদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷ তিনি হাটু মাটিতে রেখে নতজানু হয়ে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক চুম্বন করলেন চোখ বেয়ে পড়তে লাগলো অশ্র। এরপর সালমান রাদ্বিআল্লাহু আনহু তাঁর দীর্ঘ অনুসন্ধানের কাহিনী বর্ণনা করলেন। অবশেষে সালমানকে মুক্ত করতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর আসহাবে কিরামকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বললেন সুতরাং এভাবেই হযরত সালমান ফারসি রাদিআল্লাহু আনহু সাহাবা হওয়ার সৌভাগ্য লাভ করেন৷ এরপর তিনি রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লামের খিদমাতে নিজেকে উৎসর্গ করলেন৷ লোকে তীকে প্রশ্ন করতো, “আপনার বংশ পরিচয় কী?” তিনি জবাব দিতেন, “আমি সালমান ইবনে ইসলাম ইবনে আদম!” মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্যের এক বিরাট কাফির- মুশরিক বাহিনী মদীনা শরীফ আক্রমণের জন্য শহরের উপকণ্ঠে এসে উপস্থিত হলো৷ কীভাবে শহরকে শক্রদের হাত থেকে রক্ষ করা যায় এ ব্যাপারে এক পরামর্শসভা ডাকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷ অনেকে অনেক পরামর্শ দিলেন কিন্তু কোনোটিই রাসূলের মনঃপুত হচ্ছিলো না৷ অবশেষে সালমান রাদ্বিআল্লাহু আনহু বললেন, “আমি যখন পারস্যে ছিলাম তখন দেখেছি সৈন্যরা শত্রদের প্রতিহত করতে গভীর খাল খনন করতো। শক্রসৈন্য ঘোড়া বা হাতী দিয়ে খাল পার হতে বেগ পেতো। অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছে৷ পদাতিক সৈন্যরা খাল পার হতে যেয়ে ভীষণ হতাহতের স্বীকার ১৬০

— পৃষ্ঠা ১৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।