আউলিয়ায়ে নকশবন্দ সুত্র থেকে ফয়েজ লাভের জন্য অপেক্ষা করা'৷ যখনই প্রভুর পক্ষ থেকে কোনো ফয়েজ কোনো বিশেষ লতিফায় অবতরণ করে তখন এ লফিফাকে বলে, “ফয়েজের প্রাপক” [হিদায়াতুত তালিবীন] মুরাক্লাবার মৌলিক পদ্ধতি হচ্ছে এই: মনকে সম্পূর্ণরূপে যাবতীয় চিন্তা-ভাবনা থেকে মুক্ত করা৷ এরপর যে লতিফার দিকে নিবিষ্ট থকবে সেথায় ফয়েজ অবতরণের জন্য অপেক্ষা করা যেহেতু ফয়েজ একই সময় একাধিক লতিফায় অবতরণ করতে পারে তাই একাধিক লতিফার মুরাক্কাবা করার সবক দেওয়া হয়৷ প্রত্যেক মুরাক্কাবার একেকটি নিয়ত আছে৷ নিয়ত করার পরই মুরাক্কাবা শুরু হবে৷ নিচে কয়েকটি মুরাক্কাবার বর্ণনা তুলে ধরছি ১. দাইরাতুল ইমকান: এ শব্দ দুটোর অর্থ হচ্ছে সম্ভাব্যতার চক্র। এটাই হচ্ছে নকশবন্দী মুরাক্লাবার প্রথম চক্র এতে একটি মুরাক্কাবা করা হয় যাকে বলে, “মুরাক্বাবায়ে আহাদিয়াত” [একত্বের মুরাক্কাবা]। এর পূর্ণ নাম “মুরাক্কাবায়ে আহাদিয়াতাস সিরফাহ' [পবিত্র এককত্বের মুরাক্কাবা]| এ মুরাক্কাবার হিদায়াতুত তালিবীন [প্রাপক] হচ্ছে লতিফায়ে কলব৷ এটা শুরুর পূর্বে নিয়ত করতে হবে: “আমার কলবের মধ্যে আল্লাহর এককত্বের পবিত্র সন্তা থেকে ফয়েজ আসছে৷ সে সন্তা সকল ধরনের কমতি থেকে মুক্ত। যে সন্তার পবিত্র জাত নাম আল্লাহ।” এই মুরাক্কাবার মাধ্যমে সালিকের মনে অপকারী অধিক চিন্তা-ভাবনার অবসান ঘটবে এবং সে সর্বদা মহাপ্রভু আল্লাহর দিকে নিজের চিন্তা-চেতনাকে নিবদ্ধ রাখতে সক্ষম হবে৷ এই মুরাক্কাবার মাধ্যমে সফলতা লাভের ইঙ্গিত হচ্ছে: বারো ঘণ্টা পর্যন্ত সালিকের অন্তরে অপর কোনো চিন্তা প্রবেশ করবে না৷ বেলায়েতে সুগরা: বেলায়েতে সুগরা অর্থ “গৌণ ওলিত্ব। এটাই হচ্ছে ওলিদের বেলায়েতের স্তর! বেলায়াতে কুবরা বা “উচ্চ ওলিত্ব' হচ্ছে একমাত্র নবী-রাসুলদের জন্য খাস৷ গৌণ ওলিত্ের স্তরের কিছু মুরাক্কাবা নিচে বর্ণিত হলো৷
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।