আউলিয়ায়ে নকশবন্দ এসব কথা শুনে আরবের এই নবীকে খোঁজে বের করতে সালমান ব্যাকুল হয়ে ওঠলেন। কিন্তু কিভাবে এত দুরে পাড়ি জমাবেন? নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ লাভ সত্যের সন্ধানীকে আল্লাহ তা'আলা সাহায্য করেন৷ আমানিয়াহ শহরে কালব নামক একটি আরব গোত্র ছিলো৷ এরা প্রায়ই আরবদেশে বাণিজ্যে যেতো সালমান তাদেরকে উপযুক্ত টাকা প্রদান করে ভ্রমণ সঙ্গী হতে রাজী করালেন৷ আরব উপদ্বীপে পৌছুয়ে কিন্তু কালব কাফিলা সালমানের সঙ্গে বে-ঈমানী করলো তাঁকে অল্প মূল্যে এক ইয়াহুদির নিকট বিক্রি করে দিলো৷ এভাবে পারস্যের উচ্চবংশে জন্মগ্রহণকারী সালমান ফারসি রাদিআল্লাহু আনহু ক্রীতদাসে পরিণত হলেন৷ তবে আল্লাহর কলা-কৌশল তো আর কেউ বুঝতে পারে না৷ ক্রীতদাস হওয়ার কারণেই শেষ পর্যন্ত তিনি তাঁর লক্ষ্যস্থলে গৌঁছুলেন৷ মালিক ইয়াহুদি সালমানকে তার এক ভাতিজার নিকট বিক্রি করলো বণি কুরাইজা গোত্রের ভাতিজার একটি খেজুর বাগান ছিলো পরবর্তীতে মদীনা নামে খ্যাত ইয়াসরিবের নিকটে। সালমান সেখানে গৌঁছুয়ে “সবুজে ঘেরা খেজুর বৃক্ষের শহর” দেখতে পেলেন কিছুদিন পরই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে ইয়াসরিবে আসলেন৷ সালমান বুঝতে পারলেন এই নবীর কথাই তাকে এ পাদ্রী অবগত করেছিলেন। হযরতের সাথে দেখা করতে তিনি ব্যাকুল হয়ে ওঠলেন৷ কিন্তু ইয়াহুদি মালিক যাত্রা করতে তাঁকে ছুটি দিলো না৷ অনেক চেষ্টার পর একদা সালমান নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেয়ে উপস্থিত হলেন। সাবাহা হিসেবে মর্যাদা লাভ বেশ কিছু খেজুর সঙ্গে নিয়ে হযরত সালমান রাদ্বিআল্লাহু আনহু রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন খেজুরগুলো দিয়ে বললেন, এগুলো আমি সাদকা হিসেবে দিচ্ছি। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা গ্রহণ করেন না, ১৫৯
— পৃষ্ঠা ১৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।