আউলিয়ায়ে নকশবন্দ বাড়িতে ফিরে পিতার নিকট সবকিছু বললেন। পিতা অত্যন্ত বিচলিত হলেন৷ তিনি ছিলেন কষ্টর অগ্নিপূজক৷ কালবিলম্ব না করে সালমানকে লোহার চেইন দ্বারা বেধে রাখলেন। অজানার উদ্দেশ্যে যাত্রা খ্রিস্টান পাদ্রী তাঁকে বলেছিলেন, তাঁদের প্রধান পাদ্রী সিরিয়ায় বাস করেন৷ সালমান লোক মারফতে জানতে পারলেন সিরিয়ার উদ্দেশ্যে একটি কাফেলা শীঘ্বই রওয়ানা হবে৷ তিনি অনেক চেষ্টা করে বাধনযুক্ত হয়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন৷ সিরিয়ার কাফেলার সঙ্গী হয়ে অজানার উদ্দেশ্যে যাত্রা করলেন। সিরিয়া গৌঁছুয়ে বড়ো চার্চটি খোঁজে বের করলেন৷ প্রধান পান্রীর সাথে সাক্ষাৎ করে খৃস্টধর্মে দীক্ষিত হলেন৷ সালমান দীর্ঘদিন এখানে অবস্থান করেন৷ কিন্তু তিনি বুঝতে পারলেন, যে সত্যের সন্ধানে আছেন তা তিনি পান নি৷ খুস্টধর্মেরও অনেক ব্যাপার তাঁর মনঃপুত হলো না৷ তিনি ভাবলেন আসল সত্য কোথায় পাবো? প্রধান পাত্রী যখন মৃত্যুশষ্যায় সালমান তীর নিকট যেয়ে জিজ্ঞেস করলেন, আমি এখন কার খাদিম হবো? পাদ্রী বললেন, তুমি মসুলে যাও। সেখানে একজন বড়ো মাপের ধর্মগুরু আছেন৷ তুমি তাঁর খেদমত করবো সালমান মসুলে এসে এ পান্রীকে পেলেন বটে কিন্তু তিনি তখন মৃত্যুশষ্যায়। কিছুদিন পর তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন৷ মৃত্যুর পূর্বে সালমান তীর কাছে জিজ্ঞেস করলেন, এখন আমি কোথায় যাবো- কার খিদমাত করবো? এই পাদ্রীও আরেক পান্দ্রীর কথা বললেন৷ তিনি সেখানে যেয়ে কিছুদিন থাকার পর পুনরায় আরেক বড়ো পান্্রীর সন্ধানে রুমের নিকটস্থ আমুরিয়াহ শহরে যেয়ে উপস্থিত হলেন আমুরিয়াহর বিশপ মারা যাওয়ার পূর্বে একদিন সালমানকে বললেন, আরব উপদ্বীপে একজন নবীর আগমন নিকবর্তী। তিনি এমন এক শহরে আসবেন যেখানে থাকবে সবুজে ঘেরা খেজুর গাছ। তিনি সাদকা গ্রহণ করবেন না৷ তাঁর কীধে থাকবে নবুওয়াতের সীলা ১৫৮
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।