আউলিয়ায়ে নকশবন্দ হযরত সালমান ফারসি রাদ্বিআল্লাহু আনহু! ওফাৎ ১৩ হিজরি, সমাধি- মাদাইন, ইরাক তাঁর নাম ছিলো সালমান তিনি আৰু আবদুল্লাহ নামেও পরিচিত৷ তাঁর জন্মস্থান তখনকার পারস্য অঞ্চলে হওয়ায় তিনি সালমান ফারসি নামে সুপরিচিত৷ শরীফ বংশের সন্তান হওয়া সত্বেও ভাগ্যের মারপ্যাচে তিনি ক্রীতদাসে পরিণত হন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা শরীফের এক ইয়াহুদির নিকট থেকে তাঁকে ক্রয় করে মুক্ত করেছিলেন। হযরত সালমান ফারসি রাদিআল্লাহু আনহু সাহাবায়ে কিরামের মধ্যে অন্যতম ছিলেন৷ তাঁর আধ্যান্িক গুরু ছিলেন বিখ্যাত সাহাবি ও প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রাদ্ধিআল্লাহু আনহু জন্ম, বাল্য, শৈশব ও যৌবনকাল পরস্য সম্রাজ্যাধীন বর্তমান ইরানের ইসফাহানের নিকটস্থ জাইয়্যান নামক স্থানে হযরত সালমান রাদ্বিআল্লাহু আনহুর জন্ম হয়৷ পিতা-মাতা তীর নাম রাখেন রূজবেহা৷ তিনিই ছিলেন প্রথম পারস্যবাসী যিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন৷ তাঁর পিতামাতা তখনকার পারস্যের ধর্ম “জরাঞ্স্ট” অনুসরণ করতেন এ ধর্মবিলম্বীরা অগ্নিপুজক ছিলো। পিতার একমাত্র ছেলে সালমানকে নিজের মতো একজন জরাঞ্রস্ট ধর্মজাজক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হলেন। ষোল বছর বয়স পর্যন্ত সালমানকে এই প্রাচীন ধর্মমতের ওপর লেখাপড়া করতে হয়েছিল৷ কিন্তু সালমান এই ধর্মমতের প্রতি কোনো আকর্ষণ অনুভব করতেন না। সত্যিকার ধর্ম কোনটি সে সন্ধানে তিনি ব্যাকুল হয়ে ওঠলেন। একদিন তীর পিতা তাঁকে নিজেদের জমিজমা দেখভালের জন্য দূরবর্তী স্থানে প্রেরণ করলেন৷ ফেরার সময় সালমান একটি চার্চের নিকট দিয়ে আসছিলেন যখন তিনি শুনতে পেলেন উপাসনার সুর৷ তিনি ভেতরে প্রবেশ করলেন৷ খ্রিস্টান পাত্রীর সাথে দেখা করলেন৷ তাদের ধর্মমত সম্পর্কে জানলেন৷ সবকিছু শুনে ও দেখে তিনি অভিভূত হলেন। ১৫৭
— পৃষ্ঠা ১৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।