Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৪. তিনি বলেন: “হে লোকসকল! আল্লাহর ভয়ে ক্রন্দন করো। যদি কাঁদতে অপারগ হও তবে কাঁদার ভান করো” ৫১ ৫. তিনি বলেছেন: “অন্য কোনো মুসলমানকে নীচ ভেবো না৷ করণ আল্লাহর নিকট সবচেয়ে নীচ মুসলমানও উচ্চ মর্যাদার অধিকারী হতে পারে৷” ৬. হযরত বলেন: “আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। এতে তুমি উভয় জগতে আয়েশ পাবো” ৭. একদিন শিকার করা একটি পশু তাঁর নিকট নিয়ে আসা হলো তিনি মন্তব্য করলেন, “যখনই কোনো শিকার মারা হয় কিংবা বৃক্ষ কাটা হয়, তখনই এগুলো আল্লাহর জিকির পাঠ করা বন্ধ করে দেয়” ৮. একদা হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু একটি বাগানে প্রবেশ করলেন৷ দেখলেন, একটি পাখি গাছের ছায়ায় বসে আছে৷ তিনি একটি দীর্ঘ শ্বাস নিয়ে বললেন, “শুভেচ্ছা হে পাখি! তুমি গাছের ফল খাও, এর ছায়ায় বসো আর রোজ কিয়ামতে বিনাপ্রশ্নে তুমি মুক্তি পাবে হায়! যদি আবু বকরও তোমার মতো হতো!” ৯. খলিফা থাকাকালে একদা তিনি একদল সৈন্য শামে [সিরিয়ায়] প্রেরণ করেন৷ বিদায়ক্ষণে তিনি বেশ কিছুদূর সৈন্যদের সাথে গেলেন৷ সৈন্যরা মন্তব্য করলো, “হে খলিফাতুর রাসূলুল্লাহ! আপনি পায়দল হাঁটছেন আর আমরা অশ্ব ও উটে আরোহণ করে অগ্রসর হচ্ছি!” তিনি বললেন: “আমি পায়ে ইেটে নিজের গুণাহকে মুছে দেওয়ার চেষ্টা করছি৷ আমার পা-যুগল আল্লাহর রাস্তায় হীটছে৷” ১৫৫

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।