Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ কিছু ঘটনা ও মুল্যবান উপদেশবাণী ১. একদিন রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবাকে প্রশ্ন করলেন: “তোমাদের মধ্যে আজ কে কে রোযা রেখেছো?” হযরত আবু বকর বললেন: “আমি রেখেছি” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন: “কে যানাজায় শরীক হযরত আবু বকর বললেন: “আমি শরীক হয়েছি” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন: “কে ভূখাদের খাবার হযরত আবু বকর বললেন: “আমি দিয়েছি” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন: “কে রোগিকে দেখে এসেছো?” হযরত আবু বকর বললেন: “আমি দেখে এসেছি” রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন: “যে কেউ এসব গুণের অধিকারী, সে হচ্ছে জান্নাতবাসী”12 ২. হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কালিমা তায়্যিবাহ বেশি বেশি জপতে থাকো ও আল্লাহর কাছে তাওবাহ করো শয়তান বলে, “আমি মানুষকে গুনাহের মাধ্যমে ধবংস করেছি। কিন্তু তারা আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ ও তাওবা দ্বারা ধবংস করে দিয়েছে! আমি যখন দেখলাম এগুলো দ্বারা তারা আমাকে শেষ করে দিচ্ছে তখন আমি তাদেরকে অতি আকাঙ্ক্ষা দ্বারা ধবংস করতে থাকি- যদিও তারা জানতো সামনে কী আছে”।3 ৩. হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহু বলেন: “আমরা তাক্কওয়ার মধ্যে ধর্মানুরাগ, প্রত্যয়ে সম্পদ ও বিনয়ের মধ্যে সম্মান আবিষ্কার করেছি” 12 সিরাতুস সিদ্দীক। ৷ শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহর ইযারাতুল খাফা থেকে, খ.২, পৃ. ৬৫। ১৫৪

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।