আউলিয়ায়ে নকশবন্দ হযরত হুজাইফা রাদিআল্লাহু আনহু বর্ণিত অন্য এক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আমার পর দুজনের নেতৃত্ব মেনে নেবে, আবু বকর ও উমরের।”? হযরত মুহাম্মদ ইবনে জুবায়ের ইবনে মুত”ইম তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, একদা এক মহিলা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি প্রশ্ন করতে চাইলো। তিনি বললেন, পরে এসো মহিলা বললেন, আপনার অনুপস্থিতিতে [অর্থাৎ ওফাতের পর] কার নিকট আসবো? তিনি জবাব দিলেন, “তুমি যদি আমাকে না পাও তাহলে আবু বকরের নিকট এসো” ইমাম আসাকির লিখেছেন, হযরত হাসান বসরিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসুল আবু বকরকে খলিফা নির্বাচিত করে গিয়েছিলেন কী? তিনি জবাব দিলেন, “তোমার পিতা কতল হোক! কোনো সন্দেহ আছে কী? কসম আল্লাহর, ধিনি ছাড়া কোনো ইলাহ নেই! তিনি অবশ্যই আবু বকরকে খলিফা নির্বাচিত করে গিয়েছিলেন৷ আর তিনিই ছিলেন আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানবান এবং তাঁর সর্বাধিক অনুগত বান্দা” হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু ইসলামে দীক্ষিত হওয়ার পর থেকেই দ্বীন ইসলামের জন্য নিজের জান-মাল কুরবান করেছিলেন৷ তাঁর খিলাফত মাত্র দুবছর স্থায়ী ছিলো এসময় তিনি মুসলমানদের এঁক্য ও সংহতি বজায় রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরই জাযিরাতুল আরবের বিভিন্ন অঞ্চলে গোত্রপতিরা একরূপ বিদ্রোহী হয়ে ওঠো৷ অনেকে যাকাত আদায়ে , হাকিম মুসলিম ১৫১
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।