আউলিয়ায়ে নকশবন্দ রাতের বেলা তার সাথে সাক্ষাৎ করতেন। তিনি মহিলাকে পানি পান করতে দিতেন ও তাকে কাজকর্মে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন কিন্তু সময় সময় তিনি লক্ষ্য করতেন যে, তাঁর উপস্থিতির পূর্বেই অন্য কেউ এসে এ কাজগুলো করে যাচ্ছে৷ এক রাত তিনি একটু দুরে থেকে অপেক্ষা করতে থাকেন এঁ দ্বিতীয় লোকটি কে তা জানার জন্য৷ আশ্চর্য হয়ে লক্ষ্য করলেন যে, সে ব্যক্তিটি আর কেউ নয়- হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু৷ তিনি তখন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাঁকে দেখে উমর রাদ্বিআল্লাহু আনহু মন্তব্য করলেন: “আপনি, আবার! হে আমার তুচ্ছ জীবন!” ইমাম আসাকির লিখেছেন, হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহু খিলাফত লাভের পর দাসী মেয়েরা দলে দলে তীর নিকট বকরিসহ যেতো তিনি বকরিগুলো থেকে দুগ্ধ দহন করে দিতেন ইমাম আসাকির আরো লিখেছেন: যখনই কেউ হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহুর প্রশংসা করতো তিনি সাথে সাথে আল্লাহর দরবারে প্রার্থনা করতেন: “হে আল্লাহ! আপনি আমাকে নিজের চেয়েও বেশি চিনেনা৷ আর আমি নিজেকে তাদের থেকেও বেশি চিনি হে প্রভু! তারা যা ভাবে তার থেকেও আমাকে উত্তম করুন৷ আর তারা যা জানে না, তা থেকে আমাকে ক্ষমা করুন৷ তারা যা ভাবে সেটা করার জন্য আমার ওপর দায়িত্ব দেবেন না” ইসলামের প্রথম খলিফা রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর আনসার ও মুহাজিরীনের মতৈক্যে হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসাবে নর্বাচিত করা হয়৷ তাঁকে সম্বোধন করা হতো “খলিফাতুর রাসুল” বলো৷ তিনিই যে নবীজীর ইন্তিকালের পর প্রথম খলিফা হবেন সে ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজেই ইঙ্গিত দিয়েছিলেন৷ একটি হাদিসে আছে: “মসজিদে কোনো গলি যেনো নাথাকে শুধুমাত্র আবু বকরের গলি ছাড়া” $ বুখারি, মুসলিম ১৫০
— পৃষ্ঠা ১৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।