Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ছাড়া, কিন্তু আল্লাহ আছেন, শুধু আল্লাহ], এ অংশের নাম ইসবাত৷ তরিকতের মাশাইখে কিরাম বলেন, নফি অংশ পাঠের সময় খিয়াল করতে হবে “সবকিছু ধবংস হয়েছে'। আর ইসবাত অংশ পাঠের সময় খিয়াল করতে হবে “আছেন শুধু এক আল্লাহ'। নকশবন্দিয়া তরিকায় নফি ইসবাতের জিকিরকালে মুরিদকে প্রথমত শ্বাস গ্রহণ করে দম বন্ধ রাখতে হবে খিয়াল রাখবে নাভিমুরের নিচে। এরপর খিয়ালের মাধ্যমে “লা-' শব্দকে সেখান থেকে টেনে কপাল পর্যন্ত নিয়ে যাবে৷ এরপর “ইলাহা” শব্দকে অনুরূপ কপাল থেকে টেনে ডান কাঁধে নিয়ে আসতে হবে৷ এবার এখান থেকে ইল্লাল্লাহ" শব্দ টেনে এনে কলবের মধ্যে ধাক্কা [জরব] দিতে হবে৷ প্রত্যেক দমে এভাবে তিনবার জিকির করা হয়ে থাকে৷ যখন দম ছাড়বে তখন মনে মনে “মুহাম্মাদুর রাসূলুল্লাহ" বলবে উপরোক্ত পদ্ধতিতে নফি-ইসবাতের জিকির হবে নিরবে দেহের মধ্যে কোনো ধরনের হরকতও স্বেচ্ছায় সৃষ্টি করা যাবে না। মনে রাখা দরকার যে, লা-ইলাহা বলার সময় খিয়াল করতে হবে, কিছুই অস্তিত্বশীল নয়- সবকিছু বিলুপ্ত হয়েছে৷ আর ইল্লাল্লাহ বলার সময় খিয়াল করতে হবে, একমাত্র আল্লাহ তা”আলা চিরঅস্তিত্বশীল আছেন৷ প্রাথমিক পর্যায়ে এই জিকির প্রত্যেক দমে তিনবার করে হবে ক্রমে এর মাত্র বাড়িয়ে ৫, ৭, ৯ থেকে ২১ বার পর্যন্ত করতে হবে৷ লক্ষ্য করুন, জিকির হবে “বিজোড়" সংখ্যায়৷ একে “উকুফী আদাদি' বলে৷ তবে বিজোড় হওয়া শর্ত নয়- উত্তম৷ এছাড়া মুরিদ যদি দম আটকে রাখতে অপারগ হয়, তাহলে কোনো সমস্যা নেই৷ ৯. জিকরে তাহলিল লিসানী: উপরোক্ত “লা-ইলাহা ইল্লাল্লাহ -জিকির জিহবা দ্বারা স্বরবে করাকেই বলে জিকরে তাহলিল লিসানী৷ এ ক্ষেত্রে আরো পার্থক্য হচ্ছে জাকিরকে দম আটকানোর প্রয়োজন হয় না৷ প্রত্যহ অন্তত ১১০০ বার এ জিকির করতে হয়৷ ক্রমান্বয়ে এর মাত্রা বাড়িয়ে ৫০০০ করা হবে৷ মুরাক্কাবা [ধ্যান] হচ্ছে এই তরিকার উচ্চ পর্যায়ের সালিকদের জন্য খাস৷ এর মাধ্যমে আলমে আমরের লাতাইফকে পরিশুদ্ধ করা হয়৷ মুরাক্কাবার উদ্দেশ্য হচ্ছে “ফয়েজের ১৫

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।