Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ করলেন, “বলো তো, মানুষের মধ্যে সবেচেয়ে সাহসী কে?” লোকজন জবাব দিলো, “আপনি”। তিনি বললেন: “আমি- না, বলো, মানুষের মধ্যে কে সর্বাধিক সাহসী?” এবার সবাই বললো, “আমরা জানি না- আপনি বলুন।” তিনি বললেন, “তিনি হচ্ছেন আবু বকর। জঙ্গে বদর দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দানের জন্য একটি ছাউনি তৈরি করি। এরপর আমরা ঘোষণা করলাম, আল্লাহর রাসূলকে কোন্‌ ব্যক্তি পাহারা দেবেন যাতেকরে মুশরিকদের কেউ তাঁকে আক্রমণ করতে না পারে? আল্লাহর কসম! কেউ কিছু বলার পূর্বেই আবু বকর তরবারি উন্মুক্ত করে রাসুলের মাথা মুবারকের ওপর দাঁড়িয়ে গেলেন৷ সুতরাং তিনিই হচ্ছেন সবেচেয়ে সাহসী ব্যক্তি” তিনি আরো বলেন, “আমি দেখেছি কুরাইশরা যখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে [মক্কা শরীফে] জড়িয়ে ধরে বললো, “আপনিই কী সেই ব্যক্তি যিনি অনেক প্রভৃকে এক প্রভু দ্বারা স্থলাভিষিক্ত করেছেন?” আমরা কেউই এগিয়ে যেতে পারি নি- কিন্তু আবু বকর ছুটে গিয়ে প্রথম জনকে ফেলে দিলেন, দ্বিতীয় জনকে আটকে রাখলেন ও আরেক জনকে ছুড়ে মারলেন তারপর বললেন, “তোমরা ধ্বংস হও! তোমরা কী এক জনকে হত্যা করবে এই কারণে যে, তিনি বলেন, “আমার প্রভু আল্লাহ”?” এটুকু বলে হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু অঝোর ধারায় কাঁদতে লাগলেন৷ চোখের পানিতে তাঁর দাড়ি ভিজে গেল৷ এরপর বললেন: “আমি তোমাদেরকে অনুরোধ করছি, আল্লাহর কসম! ফিরওয়ানের সমস্ত মানুষের ঈমান বেশি না হযরত আবু বকরের ঈমান বেশি?” লোকজন নীরব রইলো। তিনি বললেন: “তোমরা কেনো জবাব দিচ্ছ না? আল্লাহর কসম! আবু বকরের এক ঘন্টাকাল ফিরওয়ানের সকল লোকের হাজার ঘন্টার চেয়েও উত্তম তিনি তাঁর ঈমানকে লুকিয়ে রাখতেন, আর এ লোকটি ছিলো [নিজের কথাই বলছিলেন] যে তার ঈমানকে উন্মুক্ত করো”? বিনয় ও ধের্যশীলতা হযরত আবু সালিহ গিফারী বলেন, হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু মদীনা শরীফের শহরতলীতে বসবাসকারী একজন অন্ধ বৃদ্ধা মহিলাকে দেখাশোনা করতেন৷ তিনি 7 মুসনাদে আহমদ, বাজার ১৪৯

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।