আউলিয়ায়ে নকশবন্দ বুঝতে সক্ষম হয়েছিলেন যে, যে বান্দার কথা এখানে উদ্দেশ্যে তিনি হচ্ছেন স্বয়ং রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম৷” [বুখারি, মুসলিম] হরেত আবু বকর রাদ্বিআল্লাহু আনহু বংশ পরিচিতির ক্ষেত্রেও সবার অগ্রগামী ছিলেন৷ বিশেষকরে কুরাইশ বংশের সকলের পূর্বপুরুষ সম্পর্কে তিনি জ্ঞাত ছিলেন৷ এছাড়া রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ছিলেন সর্বাধিক নামকরা স্বপ্রের তাবিরদাতা। বিখ্যাত তাবিরদাতা ইবনে সিরীন রাহিমানুল্লাহ বলেন: “এই উম্মার সর্বাপেক্ষা দক্ষ স্বপ্ন ব্যাখ্যাদাতা ছিলেন হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহা” হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু পবিত্র কুরআনের হাফিজ ছিলেনা€ তিনি খুব সুন্দরভাবে সহীহশুদ্ধ করে কুরআন তিলাওয়াত করতেন৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকাবস্থায় তাঁকেই নামাযে ইমামতির অনুমতি দিয়েছিলেন৷ হাদিস শাস্ত্রের উপরও তিনি দক্ষ ছিলেন৷ হুজুরে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিকালের মাত্র ২ বছর পর হযরত আবু বকর রাদিআল্লাহু আনহু পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় তীর বর্ণিত হাদিসের সংখ্যা কম হয়েছে৷ হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু ইসলামগ্রহণের পর থেকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়েন নি। তিনি সুখে-দুঃখে, শান্তি ও যুদ্ধে সর্বদা আল্লাহর রাসূলের সাহী ছিলেন৷ তাঁকে ছায়ার মতো অনুসরণ করতেন৷ একমাত্র নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছাড়া কোথাও যেতেন না৷ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতোটি যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছিলেন- ততোটিতে হযরত আবু বকরও অংশগ্রহণ করেন৷ আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুর সাহস কী পরিমাণ ছিলো তার বর্ণনা দিয়েছেন শের- ই খোদা হযরত আলী ইবনে আৰি তালিব রাদ্বিআল্লাহু আনহু। তিনি লোকদেরকে প্রশ্ন € তাহজিব৷ ১৪৮
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।